২য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন ও সমাধান

প্রিয় নাবিক ভাইয়েরা আপনাদের জন্য নতুন পোস্ট। যারা বিগত অগাস্ট মাসের ২৪ তারিখে প্রশ্নের সমাধান খুঁজছেন তারা দেখুন তাড়াতাড়ি। নিচে একটি সেটের সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তাহলে আর দেরি কেন? পড়ুন ২য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন ও উত্তর। প্রতিটি বড় প্রশ্নের মান ২ এবং এমসিকিউ প্রশ্নের মান ১। মোট ২০ মার্কের পরীক্ষা।

সেকেন্ড ক্লাস মাস্টারশীপ পরীক্ষার বড় প্রশ্ন

০১. আনতি পরিক্ষা কী? কেন করা হয়?

উত্তর: একটি নৌযানকে শান্ত পানিতে ভাসমান থাকা অবস্থায় এর ডেকে নির্দিষ্ট ওজনের কিছু ভারী বস্তু একপাশ থেকে অন্যপাশে সরানো হয়। এই ওজন সরানোর ফলে নৌযানটি একদিকে কতটা কাত  হচ্ছে, তা দেখার এই পরীক্ষাই হলো আনতি পরীক্ষা।

মূলত কত ডিগ্রি পযন্ত কাত হলে একটি জাহাজ সুষ্ঠ ভাবে চলতে পারবে তার জন্য এই পরীক্ষা করা হয়।

০২.পাইরোটেকনিক কি? এবং দিনের বেলা কোনটা ব্যবহার করবেন?

উত্তর: পাইরোটেকনিক হলো বিপদ কালীন সময়ে আশেপাশে থেকে সাহায্য চাওয়ার জন্য একটা পদ্ধতি। দিনের বেলায় স্মোক সিগনাল ব্যাবহার করবো।

০৩. ন্যারো চ্যানেলে কিভাবে ওভারটেকিং করবেন?

উত্তর: ন্যারো চ্যানেলে ওভারটেকিং করতে হলে অবশ্যই সামনের জাহাজ থেকে আগে অনুমতি নিতে হবে। এরপর যতটা সম্ভব নিজের ডান পাশে ঘেষে থেকে সেইভ স্পিডে ওভারটেকিং করবে।

আরো পড়ুন

৪. হাইড্রো স্ট্যাটিক টেবিল কী এই টেবিলে কী কী তথ্য থাকে?

উত্তর: হাইড্রোস্ট্যাটিক টেবিল হলো জাহাজের ড্রাফট বা পানির গভীরতার ওপর ভিত্তি করে ওই জাহাজের বিভিন্ন স্থায়িত্ব  আকৃতিগত বৈশিষ্ট্য এবং প্লবতা সংক্রান্ত তথ্য। নেভাল আর্কিটেকচার এই তথ্য তৈরি করেন।

হাইড্রোস্টেটিক টেবিলে মূলত নিচের তথ্য গুলো থাকে:

ক. ড্রাফট

খ. ডিসপ্লেসমেন্ট

গ. TPC

ঘ. MTC

ঙ. সেন্টার অব বয়েন্সি

চ. মেটাসেন্ট্রিক রেডিয়াস ও ওয়াটারপ্লেন এরিয়া ইত্যাদি ।

০৫. চার্ট কী? চার্টের মধ্যে কী কী তথ্য থাকে?               

উত্তর: চার্ট হলো নদী বা সমুদ্রের একটি বিশেষায়িত ম্যাপ। যার সাহায্য নাবিকরা সহজেই নৌ পরিচালনা করতে পারে।

চার্টের মধ্যে যা যা থাকে: অক্ষাংশ ও দ্রাঘিমাংশ, গভীরতা, উপকূলরেখা ও ভূমির রূপ, বিপদ ও প্রতিবন্ধকতা, নৌচলাচল সহায়তা, জোয়ার-ভাটার তথ্য, কম্পাস রোজ তথ্য, নিষিদ্ধ বা সতর্ক এলাকা।

দ্বিতীয় শ্রেণির মাস্টারশীপ পরীক্ষার এমসিকিউ প্রশ্ন

০১. নিয়ন্ত্রণ বহির্ভূত জাহাজের বাতি কতো দূর হতে দৃশ্য মান?

উত্তর: ১.৫ কিলোমিটার।

০২.  তিনটি লাল বাতি একই লাইনে কোন জাহাজের?

উত্তর: বেশি ড্রাফটের।

০৩. স্টিল ওয়ার কোন জাহাজের ব্যবহার করা যাবে না?

উত্তর: ট্যাংকার জাহাজ।

০৪. কিল থেকে ওয়াটার লাইনকে কি বলে?

উত্তর: ড্রাফট।

০৫. আনতি পরীক্ষার সময় গড় ওজন কত?

উত্তর: ৭৫ কেজি।

০৬. যাত্রীবাহী জাহাজে কতজন যাত্রী হলে VHF থাকতে হবে?

উত্তর: ২০০ জন

আরো পড়ুন

সেকেন্ড ক্লাস মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন ও তার সমাধান

০৭. ভেরিয়েশন ৯ ডিগ্রি ওয়েস্ট, এরর ৫ ডিগ্রি ইস্ট হলে ভেরিয়েশন কত?

উত্তর:১৪ ডিগ্রি ইস্ট ।

০৮. লাইফ বয়ার লাইফ লাইনের রশির লম্বা কত?

উত্তর: ৩০ মিটার।

০৯. ড্রাই কেমিক্যাল পাউডারের রং কি?

উত্তর: নীল।

১০. যাত্রীবাহী জাহাজ কোনো ডকুমেন্ট ছাড়া যাত্রা করতে পারবে না?

উত্তর: কমেন্ট করে জানান।

উপসংহার

আমাদের ২য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ লেখাটা উপকারের লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করুন।

Leave a Comment