নৌ অধিদপ্তর ২য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষা ভাইভা সহ সমাধান

আজকে ১৮/১০/২৬ ইং অনুষ্ঠিত ২য় শ্রেণী মাষ্টারশীপ পরীক্ষা প্রশ্ন নিয়ে হাজির। তাহলে দেরি কেন? যারা সেকেন্ড ক্লাস পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তারা দেখে নিন কি কি উত্তর দিয়ে পাস করে গেছেন আপনার সিনিয়র রা।

সেকেন্ড ক্লাস মাস্টারশীপ পরীক্ষার লিখিত প্রশ্ন

০১. কিভাবে জাহাজের ভারসাম্যতা রক্ষা করা যায়?

উত্তর: ভারসাম্যতা নানা ভাবে করা যায়। যেমন:
ক. ভারী মালামাল নিচে লোড করার মাধ্যমে।
খ. ব্যালাস্ট ট্যাংক ব্যবহার করে। সাগরে পানি কম বেশি করে।
গ. মালামাল সমান ভাবে জাহাজের দুপাশে লোড করে।
ঘ. জাহাজে সামনে ও পেছনের গভীরতা( ট্রিম) পার্থক্য না রাখা।

  1. বার্ষিক সার্ভের সময় কখন নির্ধারণ করা হয়? ড্রাইডকিং সার্ভের সময় কি কি বিষয়ে খেয়াল করতে হবে?
    উত্তরঃ ১ বছর পূর্ণ হওয়ার এক মাস আগে। ড্রাইডকিং সার্ভের সময় যা যা বিষয় খেয়াল রাখতে হবে।
    ক. পুরো জাহাজে সকল তেল/পানি ফেলে হালকা করতে হবে।
    খ. ট্যাংকার ও গ্যাসের জাহাজ হলে ট্যাংক গুলো গ্যাস ফ্রি সার্টিফিকেট নিতে হবে।
  2. অনুমোদিত ব্রিজ ক্লিয়ারেন্স ৩ মিটার ব্রিজের উচ্চতা ১৫ মিটার, জাহাজের ড্রাফট ৩.৫ মিটার এয়ার ড্রাফট ১০ মিটার। নৌযানটি কত মিটার, জোয়ারে ব্রিজ অতিক্রম করতে পারবে।
    উত্তর: ১৫-৩=১২ মিটার। আবার ১২-১০= ২ মিটার।
    সুতরাং ২ মিটার জোয়ারে জাহাজটি অতিক্রম করতে পারবে।
  3. মালিকানা পরিবর্তনের মাস্টারের করণীয়?
    উত্তর: মালিকানা পরিবর্তন হলে মাস্টারের দায়িত্ব অনেক। সবার আগে উচিত লগ বুকে মালিকানা পরিবর্তন সব কিছু এন্ট্রি করা। এরপর নতুন মালিকের নতুন সব কাগজ পত্র জাহাজে নিশ্চিত করা। এনভেন্টরি (পুরো জাহাজে সব কিছুর হিসাব) করে জাহাজের সমস্ত কিছু নতুন ও পুরাতন মালিকে হাতে তুলে দেওয়া। বর্তমান নাবিকদের নতুন মালিকের সাথে কথা বলা যাতে তাদের চাকরিতে কোন সমস্যা না হয় ইত্যাদি।
  4. জাহাজের গভীরতা ৪.৫ মিটার। টিপিসি ১২ টন ০.৫ মিটার ক্লিয়ারেন্স লোডেড ড্রাফট ৩.২ মিটার জাহাজটিতে কত টন মাল ধরবে।
    উত্তর: ৪.৫-৩.২=১.৩ মিটার। আলেজ বাদে (১.৫-০.৫)= ১ মিটার।
    আমরা জানি ১ মিটার = ১০০ সে.মি.
    ১ মিটার =১×১০০= ১০০ সেন্টিমিটার।
    TPC 12 টন হলে ১০০ সেন্টিমিটার =( ১০০×১২)= ১২০০ টন।
    সুতরাং মাল ধরবে ১২০০ টন।

১০ টি MCQ প্রশ্ন ও সমাধান

  1. এক থেকে চার শ্রেণির বিপজ্জনক মালামাল কতদূর রাখতে হবে?
    উত্তর: কমপক্ষে ৩ মিটার দূরে।
  2. ১৫ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলাচলের অনুমতি কে দিবে।
    উত্তর: MMD
  3. কম্পাস কোর্স ১০৫ ডিগ্রী ডেভিয়েশন ৪ ডিগ্রি পশ্চিম ভেরিয়েশন ৩ ডিগ্রি পশ্চিম ম্যাগনেটিক কোর্স কত।
    উত্তর: ৯৮ ডিগ্রি
  4. ক, শ্রেণীর বিপদজনক মালামাল ইঞ্জিন রুম থেকে কত দূরে রাখতে হবে?
    উত্তর: কমপক্ষে ৩ মিটার।
  5. তরল পদার্থের আগুনে কোন অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করবেন?
    উত্তর: ফোম টাইপ।
  6. জীবন রক্ষাকারী সরঞ্জাম পানিতে নিমজ্জিত অবস্থায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ভালো থাকে?
    উত্তর: ৩৮ ডিগ্রি।
  7. কোন পানিতে গেলে জাহাজের ড্রাফ বেড়ে যায়?
    উত্তর: ফ্রেশ ওয়াটার।
  8. যাত্রীবাহী জাহাজে কোন যন্ত্র থাকা বাধ্যতামূলক?
    উত্তর: VHF.
  9. যাত্রীবাহী জাহাজে কোন সনদ ব্যতীত নৌযাত্রা করিতে পারবেনা?
    উত্তর: রুট পারমিট।

10.একটি লাল বাতি নদী বন্দরের কত নম্বর হুঁশিয়ারি সংকেত?
উত্তর : ২ নং হুশিয়ারী সংকেত।

ভাইবা প্রশ্নের উত্তর

০১. আপনার জিপিএস কোর্স ৯০ ডিগ্রি হলে কম্পাসের এর কোন দিকে যাচ্ছেন?
উত্তর : ইস্ট

০২. আপনার সামনে ওয়েস্ট কার্ডিনাল মার্ক বয়া আপনি কি করবেন।
উত্তর: সবার আগের সর্তক হবো। তারপর আমি আমার কম্পাস কোর্স দেখে ওয়েস্ট নির্ণয় করবো। এরপর ঐ বয়ার সাউথ পাশ্ব দিয়ে চলে যাবো।

Leave a Comment