২য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন

আজকের ব্লগে ২য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে। যেগুলো বিগত ডিজি শিপিং এর পরীক্ষায় এসেছে তাই আপনি চেষ্টা করে দেখুন পারেন কিনা? পড়ুন ২য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন

২য় শ্রেণি মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন

১। কম্পাসের ডেভিয়েশেন ডিগ্রি ওয়েস্ট, ভেরিয়েশন ডিগ্রি ইস্ট, কম্পাস এরর কত?

উত্তর:

ডেভিয়েশন ২° W

ভেরিয়েশন ১° E

এরর ১° W

সুতরাং এরর ১° W

২। নৌযানে বাইনোকুলার না থাকলে কি কি অসুবিধা হতে পারে?

উত্তর: জাহাজের বাইনাকুলার না থাকলে বিশেষ করে রাতের বেলা, বৃষ্টিতে এবং কুয়াশা জাহাজ চালাতে অসুবিধা হয়। বাইনাকুলার থাকলে দূরের কোন বস্তুর অবস্থান খুব সহজেই জাহাজে থেকে নির্ণয় করা যায় এতে জাহাজ কে অনেক বিপদের হাত থেকে রক্ষা করা যায়।

আরো পড়ুন

দ্বিতীয় শ্রেণির ইনল্যান্ড ড্রাইভারশীপ পরীক্ষার প্রশ্ন ও সমাধান

৩. ঢাকা থেকে চট্টগ্রামের নদী পথের দূরত্ব ৩২০ নট, নৌযানের গতি নট হলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে?

উত্তর: (৩২০÷৮)= ৪০ ঘণ্টা।

৪. জাহাজে কয়লা বোঝাই এর সময় কী কী সতর্কতা অবলম্ব করতে হবে?

উত্তর: জাহাজের হ্যাচগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। মাস্টার হিসেবে আমি নিজে উপস্থিত থাকবো।  ইমারজেন্সি পাম্প চালিয়ে রাখবো। ফায়ার এক্সটিংগুইসার গুলো হ্যাচের কাছাকাছি রাখবো।  জাহাজের পেছনের হ্যাচ থেকে কয়লা লোড করবো। ছোট কয়লা সবার নিচে এবং বড় কয়লা উপরে নিতে হবে। কাগজপত্র বুঝে নিয়ে জাহাজ সেইল করবো এবং ভেন্ডিলেশনের ব্যবস্থা করব। পাম্প দিয়ে পানি মেরে ডেক ঠান্ডা রাখার চেষ্টা করব।

আরো পড়ুন সর্বশেষ পোস্ট

৫। একটি নৌযানের পেছনের টিম ১.৫০ মিটার, গড় ড্রাফট ৪.৫০ হলে সামনের ড্রাফট কত ?

উত্তর: 

গড় ড্রাফট ৪.৫×২= ৯ মিটার

পেছনের ট্রিম বাদে ৯-১.৫= ৭.৫ মিটার

গড় ড্রাফট ৭.৫÷২= ৩.৭৫ মিটার।

সুতরাং সামনের ড্রাফট ৩.৭৫ মিটার।

সেকেন্ড ক্লাস মাষ্টারশিপ এমসিকিউ প্রশ্ন

০১. নৌযানে গড় ড্রাফট ৩.৫ মি. পেছনের ড্রাফট ৪.০ মিটার হলে ট্রীম কত?

উত্তর: ১ মিটার।

০২. ডেভিয়েশন ৯ ডিগ্রি ওয়েস্ট, এরর ৬ ডিগ্রি ইস্ট হলে ভেরিয়েশন কত?

উত্তর: ১৫ ডিগ্রি ইস্ট।

০৩. নদীতে বয়া, বিকন নিয়ে কাজ করে কোন সংস্থা?

উত্তর: সিএন্ডপি ।

০৪. ৯ নং বিপদ জনক মালামাল কোনটি?

উত্তর: জৈব পারঅক্সাইড।

০৫. মাচেন্ট শিপিং অর্ডিনেন্স কত সালে জারি করা হয়?

উত্তর: ১৯৮৩ সালে।

০৬. বস্তুর ওজন জানিত নিম্ন চাপ যে বিন্দুতে নিচের দিকে কাজ করে তাকে কি বলে?

উত্তর: সেন্টার অব গ্রেভেটি।

আরো পড়ুন ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার সেরা বই কোনটি?

০৭. শুধুমাত্র দিনের বেলায় শান্ত পানিতে চলাচল কারী জাহাজ কোন শ্রেণির?

উত্তর: তৃতীয় শ্রেণির।

০৮. জাহাজের গভীরতা ৩.২০ মিটার, ফ্রিবোর্ড ১.২০ মিটার, নদীর গভীরতা ৩.০ মিটার হলে ক্লিয়ারেন্স

কত?

উত্তর: ১ মিটার।

০৯. মিঠা পানির ঘনত্ব?

উত্তর: ১০০০ পার কিউবিক মিটার।

১০. হ্যাচ কভারের পুরুত্ব ক মিলিমিটার?

উত্তর: ৪ মিলিমিটার।

উপসংহার

প্রিয় নাবিক বা পরীক্ষার্থীরা আমাদের লেখা থেকে কিছু শিখতে পারলে বা আমাদের সাইট নিয়ে কোনো  পরামর্শ থাকলে কমেন্ট করে জানান।

Leave a Comment