মোংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় প্রধান সমুদ্রবন্দর। যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা। আজকে ব্লগে পড়ুন মোংলা বন্দর কর্তৃপক্ষ ইতিহাস।
মোংলা বন্দর ইতিহাস
মোংলা বন্দর সবার প্রথম চালনা নামে ১৯৫০ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং চালনা বন্দর কর্তৃপক্ষ নামে একটি সরকারি অধিদপ্তর হিসাবে যাত্রা শুরু করে এবং মে ১৯৭৭ সালে, চালনা বন্দর কর্তৃপক্ষ নামক একটি স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে এবং পুনঃরায় ১৯৮৭ সালের মার্চ মাসে এটি নাম পরিবর্তন করে মোংলা বন্দর কর্তৃপক্ষ হিসেবে যাত্রা শুরু করে।
আরো পড়ুন
- মোংলা বন্দর কর্তৃপক্ষ ইতিহাস
- চট্টগ্রাম বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি লস্কর গ্রিজার ও ড্রাইভার পদে আবেদন করুন
- ১ম শ্রেণির মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- নৌ অধিদপ্তর ২য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষা ভাইভা সহ সমাধান
- ২য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
এক নজরে মোংলা বন্দর কর্তৃপক্ষ
অবস্থান: মোংলা, বাগেরহাট, বাংলাদেশ (প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়)
প্রতিষ্ঠা কাল: ১ ডিসেম্বর ১৯৫০ সালে ‘চালনা বন্দর’ নামে প্রতিষ্ঠিত হয়; মে ১৯৭৭ সালে এটি একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে এবং মার্চ ১৯৮৭ সালে বর্তমান নাম ধারণ করে।
বর্তমান চেয়ারম্যান: রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।
আরো পড়ুন চট্টগ্রাম বন্দরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রধান কাজ: আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ জাহাজ, কন্টেইনার, কার্গো ও গাড়ি হ্যান্ডলিং, পোর্ট অটোমেশন, ই-পেমেন্ট এবং বন্দর অবকাঠামো রক্ষণাবেক্ষণ।
মূল অবকাঠামো: ১১টি জেটি, ৭টি শেড, ৮টি ওয়্যারহাউজ এবং ১২টি ভাসমান নোঙরস্থান রয়েছে।
যেভাবে কাজ করে এই বন্দর
প্রায় সকল প্রধান বন্দরের সাথে এই বন্দরের সংযোগ আছে, যদিও এখানে বেশিরভাগ জাহাজ এশিয়া, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা থেকে আসে। মাঝে মাঝে কিছু জাহাজ লাতিন আমেরিকা বা আফ্রিকার দেশগুলি থেকে আসে। শতশত জাহাজ প্রতি বছর এই বন্দর ব্যবহার করে, যেগুলোর বেশিরভাগ সিঙ্গাপুর, হংকং এবং কলম্বো দিয়ে আসে। ঢাকা এবং নারায়ণগঞ্জ বন্দর সহ বাংলাদেশের বেশিরভাগ নদীবন্দরকে এটি সংযুক্ত করেছে।
ভারতের সাথে একটি উপকূলীয় জাহাজ চুক্তির মাধ্যমে, মোংলা প্রতিবেশী ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের সাথে জাহাজ রুটে সরাসরি কলকাতা বন্দরকে সংযোগ করেছে। থাইল্যান্ডের সাথেও একটি উপকূলীয় জাহাজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে