2nd Class Master Certificate লিখিত ও এমসিকিউ প্রশ্নের সমাধান

দ্বিতীয় শ্রেণীর মাস্টাসশীপ পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ লিখিত এবং এমসিকিউ প্রশ্ন নিয়ে আমাদের আজকের ব্লগ। আশা করি আপনি এগুলো প্রস্তুতি নিলে সেকেন্ড ক্লাস পরীক্ষার প্রশ্ন অনেকটা সহজ হয়ে যাবে আপনার জন্য। পড়ুন 2nd class master certificate লিখিত প্রশ্ন ও উত্তর

সেকেন্ড ক্লাস মাস্টারশীপ পরীক্ষার লিখিত প্রশ্ন

০১. ফ্রেশ হেড কি?
উত্তর: ঢল বা অতিবৃষ্টির কারণে উজানের পানির চাপ বৃদ্ধির ফলে ভাটার পানির টান বেড়ে যাওয়াকে ফ্রেশ হেড বলে।

২. ডেভিয়েশন কি? ডেভিয়েশন কেন হয়? ডেডিয়েশন কোথায় পাওয়া যায়?
উত্তর: কম্পাস নর্থ ও ম্যাগনেটিক নর্থের কৌণিক পার্থক্যেকে ডেভিয়েশন বলে। জাহাজের চুম্বক তত্ত্বের কারণে ডেভিয়েশন হয়। ডেভিয়েশন কার্ডে পাওয়া যায় ডেবিয়েশন।

আরো পড়ুন ICN নাম্বার কি কিভাবে খুলবেন বিস্তারিত

৩. দুটি বন্দরের দূরত্ব ১০০ নটিকেল মাইল এর গতিবেগ ৮ নট হলে ২ নট স্রোতের অনুকূলে দূরত্ব হইতে রাত ১০.০০ টা বাজে রওনা করিলে অপর বন্দরে কখন পৌঁছাবে?
উত্তর : সকাল ৮ টাজে।

৪. জাহাজের এয়ার ড্রাফট ২৩ মিটার। ২২.৫ মিটার ব্রিজ ক্লিয়ারেন্স হলে .০৫ মিটার ক্লিয়ার রেখে জাহাজ কত মিটার লোড নিতে হবে?
উত্তর : ২২.৫-.০৫= ২২ মিটার। আবার ২৩-২২ মিটার = ১ মিটার।
সুতরাং ১ মিটার লোড নিতে হবে।

৫. কালবৈশাখীর ঝড়ে মাস্টারের করণীয়
উত্তর কালবৈশাখীর বাতাস যে দিক থেকে বইবে জাহাজের হেডিং ধরে রেখে স্ল্যো হেডে জাহাজ চালাতে হবে। লোকজনকে কোনভাবে পিনিক করতে দেওয়া যাবে না। জাহাজ বাতাসের দিকে ধরে রাখতে হবে এরপরে বাতাস এবং ঝড় কমলে নিরাপদ গন্তব্য চলে আসতে হবে। যাত্রীবাহী লঞ্চ হলে যাত্রীদেরকে যাতে এদিক সেদিক ছোটাছুটি না করে সেদিকে খেয়াল রাখতে হবে।

২য় শ্রেণির মাস্টার পরীক্ষার MCQ প্রশ্ন

১. লবণ পানির ঘনত্ব কত?
ক. ১০০০
খ.১০২৫
গ. ১০১০
ঘ. কোনটি না

০২. যাত্রীবাহি জাহাজ চলাচল করতে পারবেনা বায়ুর গতিবেগ কত থাকলে?
উত্তর ১০ মিটার পার সেকেন্ড এর বেশি হলে

০৩. বায়ুর আদ্রতা মাপার যন্ত্রের নাম কি?
ক. ব্যারোমিটার
খ. এনমোমিটার
গ. হাইগ্রমিটার
ঘ. হাইড্রো মিটার

০৪. ফায়ার হোজের লম্বা কত.?
ক. ২০-২৫ মি.
খ. ১০-১৫ মি.
গ. ৫-১০ মি.
ঘ. ১৫-২০ মি.

০৫. আগুন জ্বালাতে সাহায্য করে কোন গ্যাস?
ক. হাইড্রোজেন
খ. কার্বন ডাই অক্সাইড
গ. অক্সিজেন
ঘ. হিলিয়াম

০৬. ক্ষয়কারক দ্রব্য কত শ্রেণীর বিপদজনক মালামাল?
ক ১১
খ ১২
গ ১৩
ঘ ১৪

০৭. ইস্ট কার্ডিনাল মার্ক বয়ার টপ মার্ক কী?
ক. পরস্পর মুখী দুটি কালো কোণ
খ. বিপরীত মুখি দুটি কালো কোণ
গ. উদ্ধমুখী দুইটি কালো কোণ
ঘ. নিম্নমুখী দুটি কালো কোণ

৮। শীতকালে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
ক উত্তর
খ দক্ষিণ
গ পূর্ব
ঘ পশ্চিম

৯. ডাইকেমিক্যাল পাওডার এর রং কী?
ক. লাল
খ ক্রিম
গ কালো
ঘ. নিল

১০. ৪ নং নদী বন্দরের বিপদ সংকেতের বাতাসের গতিবেগ কত
ক ৬০ কিলোমিটার
খ ৬১ কিলোমিটার
গ ৬২-৮৮ কিলোমিটার
ঘ ৮৯ কিলোমিটার

MCQ প্রশ্নের উত্তর
১. খ.১০২৫
৩. গ. হাইগ্রমিটার
০৪. খ. ১০-১৫ মি.
৫. গ. অক্সিজেন
৬. গ ১৩
৭. খ. বিপরীত মুখি দুটি কালো কোণ
৮. ক উত্তর
৯. ঘ. নিল
১০. ঘ ৮৯ কিলোমিটার

উপসংহার

আমরা বেশ কিছুদিন যাবৎ ইনল্যান্ড মাস্টাসশীপ এর পরীক্ষার বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এটাও সেইম ভালো ভাবে পড়লে আপনার পরীক্ষা একদম সহজ হয়ে যাবে। পড়ুন 2nd class master certificate লিখিত প্রশ্ন সমাধান। ভালো লাগবে একটি কমেন্ট করুন।

Leave a Comment