আজকে আপনাদের জন্য প্রথম শ্রেণীর মাস্টারশীপ পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। বিগত ০৪/০২/২০২৬ তারিখে অনুষ্ঠিত পরীক্ষার সমাধান দেবো আজকে। পরীক্ষা বর্তমাস্থগিত আছে সেটা নিয়ে চিন্তার কিছু নেই। নতুন বছরে আবার আগের মতো পরীক্ষা হবে। আপনি আপনার প্রস্তুতি চালিয়ে যান। পড়ুন ১ম শ্রেণির মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন
১ম শ্রেণির মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন
১. ডেকে বড় আগুন লাগলে কিভাবে নিভাবেন?
উত্তর: সবার আগে দেখতে হবে এগুলা কি ধরনের মালামালে আগুন লেগেছে যদি সলিড ফায়ার হয় কাঠ বা কাগজ জাতীয় কোন আগুন হয় তাহলে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করব।
অন্যথায় যদি ট্যাংকার জাহাজ বা অন্য কোন মালামালে আগুন লাগে সিওটু অথবা ফোম টাইপ এক্সটিংগুইসারের মাধ্যমে আগুন নেভাতে হবে।
২. কয়লা পরিবহন করলে কি কি করবেন?
উত্তর: জাহাজটাকে ভালোভাবে পরিস্কার করে ঘাটে প্লেস করব। ডিউটিতে একজন দায়িত্ববান লোক নিয়োগ করব। ফায়ার ফাইটিং এর ব্যবস্থা করব। মাস্টার হিসেবে আমি নিজে উপস্থিত থাকবো এবং ড্রাইভারকে ইঞ্জিন রুমে থাকতে বলবো। প্রথমে পেছনের হোজ দিয়ে মাল বোঝায় শুরু করব। ঝুরা কয়লা গুলো নিচে এবং বড় কয়লা গুলো উপরে নিব। মাল বোঝায় শেষ হলে ভিতরে হোল্ডে লোক আছে কিনা তা দেখে বন্ধ করে দেবো। সামনে পেছনের ভেন্টিলেটর খুলে দেবো পরে ট্রিমিং দেখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গন্তব্যর উদ্দেশ্যে রওনা দেব।
আরো পড়ুন
- চট্টগ্রাম বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি লস্কর গ্রিজার ও ড্রাইভার পদে আবেদন করুন
- ১ম শ্রেণির মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- নৌ অধিদপ্তর ২য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষা ভাইভা সহ সমাধান
- ২য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- দ্বিতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট সম্পূর্ণ গাইডলাইন
৩. তরল ফ্রী সারফেস প্রভাব কি ও কিভাবে রোধ করবেন?
উত্তর: কোন জাহাজে মাল লোড করার পর হোল্ডে অথবা ট্যাংকে আংশিক ফাঁকা জায়গা থাকে রোলিং এর কারণে মালামাল বারবার কাথ হয়ে হোল্ডের প্লেটে আঘাত করতে থাকে তাকেই ফ্রি তরল সারফেস বলে। ট্যাংকার জাহাজের ক্ষেত্রে আমরা ওয়াশ বাল্কহেড এবং মালবাহি জাহাজের ক্ষেত্রে বস্তা দিয়ে ফ্রি সারফেস ইফেক্ট প্রতিরোধ করতে পারি।
আরো পড়ুন নৌ অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির মাস্টারশীপ পরীক্ষা প্রশ্ন ও সমাধান
৪. জাহাজের ড্রাফট ৪.৫ মিটার, অনুমদিত ব্রিজ ক্লিয়ারেন্স ১মিটার, ব্রিজ ক্লিয়ারেন্স ১৪ মিটার, এয়ার ড্রাফট ৯ মিটার। আরো কত মিটার জোয়ারে জাহাজটি পার হতে পারবে?
উত্তর: ১৪-১=১৩, ১৩-৯=৪ সুতরাং ৪ মিটার।
৫. দ্বিতীয় শ্রেণীর জাহাজ বলতে কি বোঝেন?
উত্তর: অভ্যন্তরীণ জলসীমায় শান্ত পানিতে সর্বোচ্চ রাত দশটা পর্যন্ত চলাচলকারী জাহাজকেই দ্বিতীয় শ্রেণীর জাহাজ বলে।
প্রথম শ্রেণীর মাস্টারশীপ পরীক্ষার নৈর্ব্যক্তিক
১. সাইড বাতি কত ডিগ্রি খোলা?
উত্তর: ১২.৫ ডিগ্রি
২. ক স্থান এর থেকে খ স্থান এর দূরত্ব ৮৫ কি মি নৌযানের গতি ৭.৫ হলে আজ রাত ৯ ছাড়লে কখন পৌঁছাবে।
উত্তর: সকাল ৮ টায় ১৮ মিনিট।
৩. নট আন্ডার কমান্ড জাহাজ রাতে কি বাতি দেবে?
উত্তর: ২ টি খাড়াখাড়ি লাল বাতি
৪. ফায়ার হোজের ব্যাস কত?
উত্তরঃ ১০-১৫ মিটার।
৫. রুট পারমিট না থাকলে জরিমানা কত?
উত্তর: ৩০ হাজার অর্থ দন্ড/২ বছরের জেল অথবা উভয় দন্ড।
০৬. শুক্ল মালবাহী নৌযানের ড্রাই ডকিং সার্ভের মেয়াদ কতদিন?
উত্তর : ৪ বছর।
০৭. ট্যাঙ্কার জাহাজে কয়টি পাইরো টেকনিক থাকবে?
উত্তর: ৫ টি প্যারাসুট রকেট ও ৪ টি হ্যান্ড ফ্লেয়ার।
০৮. ফয়ার হাইডেন্টের চাপ কত?
উত্তর: নূন্যতম ২ বার।
০৯. বাংলাদেশের টাইড কে কি বলে?
উত্তর: সেমিডিউরেনাল
১০. নদীতে পানি ছিল ১২ মিটার জোয়ারে বেড়েছে ১.৫ মিটার. জাহাজে ড্রাফট ৮ মিটার হলে কিল ক্লিয়ারেন্স কত?
উত্তর : ৫.৫ মিটার।
উপসংহার
ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন এই ধরনের লেখা পেতে আমাদের ওয়েবসাইট এর সাথে থাকুন।