পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | পাইলট পদে চাকরি

পায়রা বন্দর কর্তৃপক্ষে পাইলট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – আবেদন, বেতন, যোগ্যতা ও অভিজ্ঞতা
পায়রা বন্দর কর্তৃপক্ষে রাজস্ব খাতে পাইলট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পাইলট পদে মোট ৪ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।

এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের নির্দিষ্ট নৌ-সার্টিফিকেট এবং বিদেশগামী জাহাজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিচে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬

একনজরে বিষয় বিস্তারিত

  1. প্রতিষ্ঠানের নাম :পায়রা বন্দর কর্তৃপক্ষ
  2. নিয়োগের ধরন :রাজস্ব খাত
  3. পদের নাম : পাইলট (Pilot)
  4. পদসংখ্যা : ০৪ জন
  5. বেতন স্কেল : ৭১,০০০–১,৩৪,০০০ টাকা
  6. গ্রেড : ৬ষ্ঠ গ্রেড
  7. বয়সসীমা : অনূর্ধ্ব ৩৫ বছর
  8. বয়স গণনার তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
  9. বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
  10. আবেদনের শেষ তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৬
  11. আবেদন ফি ২০০ টাকা
  12. ওয়েবসাইট : www.ppa.gov.bd

আরো পড়ুন

পাইলট পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

পায়রা বন্দর কর্তৃপক্ষের পাইলট পদে আবেদন করার জন্য বিজ্ঞপ্তিতে দুটি বিকল্প যোগ্যতা উল্লেখ করা হয়েছে। প্রার্থীকে নিচের যেকোনো একটি শর্ত পূরণ করতে হবে।

১. প্রথম যোগ্যতা
মাস্টার (এফজি) অথবা ১ম শ্রেণির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের ১ম মেট হিসেবে কমপক্ষে ২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অর্থাৎ, এই শর্ত অনুযায়ী প্রার্থীর সংশ্লিষ্ট সার্টিফিকেটের পাশাপাশি বিদেশগামী জাহাজে ফার্স্ট মেট(চিফ অফিসার) হিসেবে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

২. দ্বিতীয় যোগ্যতা
৩য় শ্রেণির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজে ৮ (আট) বছরের সামুদ্রিক অভিজ্ঞতা থাকতে হবে।
অর্থাৎ, এই শর্তে তৃতীয় শ্রেণির ডেক কম্পিটেন্সি সার্টিফিকেটধারী প্রার্থীরা বিদেশগামী জাহাজে আট বছরের সামুদ্রিক অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।


বিশেষ দ্রষ্টব্য: বিজ্ঞপ্তিতে ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেটকে এই পদের বিকল্প যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়নি। তাই ইনল্যান্ড সার্টিফিকেট দিয়ে আবেদনযোগ্যতা নিশ্চিত ধরে নেওয়া যাবে না। সার্টিফিকেটের সমমান বা গ্রহণযোগ্যতা সম্পর্কে প্রয়োজনে পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হতে হবে।

আরো পড়ুন মোংলা বন্দর কর্তৃপক্ষের ইতিহাস

বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত ফরম অনুযায়ী আবেদন করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সদস্য (প্রশাসন ও অর্থ), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে

১. বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের সনদ।

২. জাতীয়তা/নাগরিকত্ব সনদ।


৩. জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ।
৪. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র।
৫. অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি।
৬. ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৭. অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।
আবেদনের খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি বাবদ ২০০ (দুইশত) টাকা জমা দিতে হবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আরো পড়ুন বাংলাদেশী CDC কিভাবে পাওয়া যায় খরচ কত

আবেদনের শেষ তারিখ

আগ্রহী প্রার্থীদের আগামী ০৮ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
০৮ ডিসেম্বর ২০২৬ তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

নিয়োগ পরীক্ষার নিয়ম ও অন্যান্য শর্ত

১. নিয়োগের ক্ষেত্রে পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০১৭ এবং সরকারের বিদ্যমান ও পরিবর্তিত বিধি-বিধান অনুসরণ করা হবে।
২. পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন গ্রহণের শেষ তারিখের পূর্বে পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে।
৩. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং আবেদনপত্রসহ সকল সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
৪. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫. আবেদনপত্রে কোনো ধরনের কাটাকাটি বা ঘষামাজা গ্রহণযোগ্য হবে না।
৬. প্রার্থীর দেওয়া তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা কোনো অযোগ্যতা ধরা পড়লে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৭. বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ বাতিল/সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পায়রা বন্দর কর্তৃপক্ষের পাইলট পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার আগে মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.ppa.gov.bd/
চাকরির আপডেট, নৌপরিবহন অধিদপ্তরের পরীক্ষা, ইনল্যান্ড মেরিনারদের পরীক্ষা প্রস্তুতি এবং মেরিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন PBINF.COM।

Leave a Comment