আজকে আপনাদের জন্য খুব দরকারি একটা পোষ্ট নিয়ে হাজির হয়েছি। প্রিয় ইনল্যান্ড নাবিক ভাইয়েরা আপনার যারা স্টাফ বা সুকানি থেকে জাহাজের মাস্টার হওয়ার জন্য স্বপ্ন দেখেন। তাদের জন্য খুবই দরকারি একটি লেখা এটা। যারা প্রথমে সুকানি থেকে তৃতীয় শ্রেণির কোর্স করার জন্য ভর্তি হন। তখন প্রথম থেকে চিন্তা থাকে কোন বাইটা পড়লে এক চান্সে পাস করে যাবেন। কিংবা কোনা বইটা থেকে ডিজি শিপিং এর প্রশ্ন খুব কমন আসে? আজকে এই প্রশ্নের সমাধান দিব। কেন? কোন বই কিনবেন? দাম কত? কেন কেনা দরকার সব পাবেন এখানে। জাহাজের মাস্টার পরীক্ষার বই দেখুন নিচে
অনেকে সিনিয়র বা বড় ভাইয়ের কথা মতো বিভিন্ন শ্রেণির বই কিনেন ইনল্যান্ড মাস্টার পরীক্ষার জন্য। তবে খুব আপসোস লাগে অনেকে বিনা কারণে অহেতুক কিছু বই কিনেন যেগুলো আপনার কোনো কাজেই আসে না। অযথা টাকা নষ্ট হয়। যা পড়েই সঠিক তথ্য পাওয়া যায় না। ইনল্যান্ড মাস্টার পরীক্ষার সেরা কয়েকটি বই নিয়ে আজকের আলোচনা।
নদী সারথি বই
আপনি যদি ইনল্যান্ড মাস্টার শীপ পরীক্ষা দিয়ে পাস করা কোনো মাস্টারকে জিজ্ঞেস করেন। তাহলে তারা সবাই এক বাক্যে নদী সারথি বইয়ের কথা বলবে। কেননা ২০১২ সালে বইটি বাজারে আসলেও এখনো ডিজি শিপিং এ ইনল্যান্ড মাস্টারশীপ প্রতিটি পরীক্ষার কমন পড়ে এই বইয়ের প্রশ্ন গুলো। প্রায় সব বিষয়ে একত্রিত করে ছোট মলাটের বইটি বহনযোগ্য বেশ। জাহাজে বসে বা যেকোনো জায়গায় বসে এই বই সহজেই পড়তে পারবেন।

নদী সারথি বই চট্টগ্রাম পাবেন অভয়মিত্র ঘাট BIWTA অফিসে, এছাড়া ঢাকা পাবেন সোনাকান্দা, নারায়ণগঞ্জ DEPTC প্রতিষ্ঠানে বা তার সামনের দোকান গুলোতে।
বইয়ের নাম: নদী সারথি
লেখকের নাম: মোঃ ওবায়দুল করিম খান
বইয়ের দাম: ২৪০ টাকা
লেখক পরিচিতি: নদী সারথি বইয়ের লেখক বর্তমানে বিআইডব্লিওটিএ এর সিএন্ডপি বিভাগের পরিচালক পদে আছেন। এছাড়া ওনার সাবেক পরিচিতি ছিল ডিইপিটিসি প্রতিষ্ঠানের সাবেক ডেক প্রশিক্ষক।
যোগাযোগ:
- সেকেন্ড ক্লাস মাস্টার পরীক্ষার প্রশ্ন ও উত্তর
- ২য় শ্রেণির মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন সমাধান সহ
- দ্বিতীয় শ্রেনির মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন
- ইনল্যান্ড ড্রাইভার পরীক্ষার বই সমূহ
- জাহাজের মাস্টার পরীক্ষার বই কোনটি ভালো
The Master is King
বর্তমানে বাজারে আরেকটি বই বেশ জনপ্রিয়তা লাভ করছে সেটার নাম হলো The Master is King। এই বইটি বিশেষত্ব হলো লেখার সাথে অনেক পড়ার চিত্র দেখানো হয়েছে তাও আবার রঙিন। যেটা ইনল্যান্ড মেরিন নাবিকদের জন্য বেশ সুবিধা হয়েছে। অভ্যন্তরীণ জাহাজের অনেক নাবিক কখনো জাহাজে ব্যারোমিটার দেখেনটি সচারচর তবে The Master is King বইয়ে শুধু ব্যারোমিটারের চিত্র নয় এরকম আরো অনেক বিষয়ে চিত্র হিসেবে দেখনো হয়েছে যেটা আপনার পড়ার সময় বুঝতে অনেক সাহায্য করবে।
আরো পড়ুন ইনল্যান্ড নাবিক প্রশিক্ষণ ও সনদায়ন সিস্টেম সম্পূর্ণ গাইড
এছাড়া নদী সারথি বইয়ে থেকে অনেক বিষয়ে আরো বেশি প্রশ্ন ও আপডেট তথ্য দিয়ে সাজানো হয়েছে বইটি। উদাহরণ স্বরুপ বলা যায়, নদীজ্ঞান বিষয়ে বেশ গভীর আলোচনা করা হয়েছে বইটিতে। এরকম সব সাবজেক্টে বেশ আকর্ষণীয় করে লেখা হয়েছে The Master is King বইটি। যা থেকে ইতিমধ্যে পরীক্ষার কমন আসা শুরু হয়েছে। বইটি ১ম/২য়/৩য় শ্রেণির মাস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সেরা একটি বই।

এই বইটি ডেক এন্ড ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, সোনাকান্দা, নারায়ণগঞ্জে পাবেন। এছাড়া DEPTC প্রতিষ্ঠানের সামনের দোকান গুলোতে।
বইয়ের নাম: The Master is King
লেখকের নাম: মোঃ জুয়েল পাঠোয়ারী
বইয়ের দাম: ২৫০ টাকা
লেখক পরিচিতি: The Master is King বইয়ের লেখক বর্তমানে ডেক এন্ড ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠানে ডেক প্রশিক্ষক হিসেবে কর্মরত আছে।
যোগাযোগ: 01915-375950 (wHATSAPP)
Easy Solution
যারা প্রথমবার ইনল্যান্ড মাস্টার পরীক্ষা দিবেন বা তৃতীয় শ্রেণির মাস্টার পরীক্ষার অংশগ্রণ করবেন আপনাদের জন্য আরো গুরুত্বপূর্ণ একটি বই Easy Solution। জেনে অবাক হবেন ২০ মার্কের এমসিকিউ পরীক্ষার বিভিন্ন সেটে অনেক সময় ৪/৫ বা তার অধিক ও অংক দেওয়া হয়। আপনি যদি কোনো অংকে মার্ক মিস করতে না চান তাহলে Easy Solution বইটি কিনতে পারেন। এখনে কম্পাস, ড্রাফট, তেল, পানি, দূরত্ব ও আলেজ প্রায় সব অংকে সহজে শেখার মতো করে বইটি লেখা হয়েছে।

এছাড়া আরো একটি বাড়তি সুবিধা পাবেন বইটি কিনে। এখানে বিগত সময়ে আসা সব শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন সমাধান সহ দেওয়া আছে। যেটা দেখে আপনি বার বার প্রস্তুতি নিলে অবশ্যই কমন পাবেন পরীক্ষার হলে। কেননা মেরিনের প্রশ্ন গুলো অন্য পরীক্ষার তুলনায় বেশি রিপিট হয়। তাই বলা যায় এই বইয়ের প্রশ্ন গুলো রিভিশন দিলে আপনি প্রায় ৪০% কমন পাবেন।
বইটি ডেক এন্ড ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, সোনাকান্দা, নারায়ণগঞ্জে পাবেন। এছাড়া DEPTC প্রতিষ্ঠানের সামনের দোকান গুলোতে।
বইয়ের নাম:Easy Solution
লেখকের নাম: মোঃ জুয়েল পাঠোয়ারী
বইয়ের দাম: ২০০ টাকা
লেখক পরিচিতি: Easy Solutionবইয়ের লেখক বর্তমানে ডেক এন্ড ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠানে ডেক প্রশিক্ষক হিসেবে কর্মরত আছে। তার আরো একটি পরিচয় তিনি উক্ত প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ছিলেন।
যোগাযোগ: 01915-375950 (wHATSAPP)
উপসংহার
উপরের উল্লেখিত বই গুলো একজন জাহাজের মাস্টার পরীক্ষার্থীর জন্য বেশ গুরুত্বপূর্ণ। বলা বাহুল্য বই গুলো কেবল তৃতীয় শ্রেণির মাস্টার পরীক্ষার জন্যই নই এই বই পড়ে আপনি ২য়/১ম শ্রেণির পরীক্ষা দিয়ে পাস করে যাবেন। যদি সেরকম ভাবে প্রিপারেশন নেন। তাই নতুন/পুরাতন মাস্টার দের জন্য আমাদের ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জাহাজের মাস্টার পরীক্ষার বই লেখাটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।
2 thoughts on “জাহাজের মাস্টার পরীক্ষার বই কোনটি ভালো”