অনেকের স্বপ্ন যেমন জাহাজের মাস্টার হওয়ার আবার অনেকের স্বপ্ন জাহাজের ইঞ্জিন রুমে দায়িত্বে থেকে জাহাজটা সুন্দর ভাবে পরিচালনা করতে সাহায্য করা। আজকে ইনল্যান্ড ড্রাইবারদের জন্য খুব দরকারি একটা পোষ্ট নিয়ে হাজির হয়েছি। প্রিয় ইনল্যান্ড নাবিক ভাইয়েরা আপনার যারা গ্রিজার থেকে জাহাজের ড্রাইবার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য স্বপ্ন দেখেন। তাদের জন্য খুবই দরকারি একটি লেখা এটা। এখানে ইনল্যান্ড ড্রাইভার পরীক্ষার বই নিয়ে লেখা হয়েছে।
আমরা হয়তো অনেকে জানি ইনল্যান্ড ড্রাইবারশীপ পরীক্ষার নির্দিষ্ট কেনো বই পড়তে হবে এরকম ধরাবাধা নেই। ডিজি শিপিং কেবল একটা সিলেবাস দেয়। ঐ সিলেবাসে থাকা বিষয় গুলো নিয়ে বিভিন্ন লেখকে লেখা বই পড়েই এতদিন অগ্রজ ড্রাইবাররা ড্রাইবার হয়েছে। যারা নতুন আছেন তারা ঠিক কোন লেখকের কোন বই পড়লে আপনার জন্য সহজ হবে পরীক্ষায় পাস করা। অথবা কোন বইয়ে লেখা বেশি কমন আসে এসব বিষয় নিয়ে আজকের আলোচনা। তাহলে পড়ুন ইনল্যান্ড ড্রাইভার পরীক্ষার বই সমূহ লেখাটা তবে সব খোলাসা হবে।
প্রশ্নোত্তরে ডিজেল ইঞ্জিন
আপনি যদি ইনল্যান্ড ড্রাইবার শীপ পরীক্ষার প্রস্তুতি নিতে চান তাহলে সবার আগে এই বইটির সাথে পরিচিত হতে হবে। হলুদ মলাটের এই বইটা চিনেনা ড্রাইবার বা ইঞ্জিন রুমে কাজ করে এরকম লোক কমই আছে। বইটির নাম প্রশ্নোত্তরে ডিজেল ইঞ্জিন।

রুটলফ ডিজেলের আবিষ্কার করা ডিজেল ইঞ্জিন সর্ম্পকে ভালো লিখিত ধারণা পেতে হলে বইটি আপনাকে একবার হলেও পড়তে হবে। ডিজেল ইঞ্জিনের অনেক কার আপনি জানতে পারবেন খুব সহজেই। এতো সহজ ও সুন্দর ভাবে বাংলা ভাষায় কোনো বই নেই। যা প্রথম ও বটে ভারতের বরীন্দ্র লাইব্রেরি জে. এন সরকার এই বইটি প্রকাশ করেছে।
আরো পড়ুন
- সেকেন্ড ক্লাস মাস্টার পরীক্ষার প্রশ্ন ও উত্তর
- ২য় শ্রেণির মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন সমাধান সহ
- দ্বিতীয় শ্রেনির মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন
- ইনল্যান্ড ড্রাইভার পরীক্ষার বই সমূহ
- জাহাজের মাস্টার পরীক্ষার বই কোনটি ভালো
প্রশ্নোত্তরে ডিজেল ইঞ্জিন বইটি বিভিন্ন অনলাইনে বই বিক্রি করা ওয়েবসাইটে পাবেন। এছাড়া ঢাকা পাবেন সোনাকান্দা, নারায়ণগঞ্জ DEPTC প্রতিষ্ঠানে বা তার সামনের দোকান গুলোতে। এসপিটিআই মাদারীপুর পাবেন ও ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল এ পাবেন। এছাড়া দেশের প্রায় লাইব্রেরি গুলোতে খোঁজ নিলেই সহজেই পাবেন বইটি।
বইয়ের নাম: প্রশ্নোত্তরে ডিজেল ইঞ্জিন।
লেখকের নাম: জে. এন সরকার।
বইয়ের দাম: ২০০ টাকা
লেখক পরিচিতি: কারিগরি ও অটোমোবাইল শিক্ষার জগতে অন্যতম একজন মুখ ধরা হয় তাকে।
যোগাযোগ: ঠিকানা পাওয়া যায়নি।
আরো পড়ুন
জাহাজের মাস্টারশীপ পরীক্ষার প্রস্তুতির সেরা বই সমূহ
মেরিনার’স সাকসেস গাইড
বর্তমানে মেরিনার’স সাকসেস গাইড বইটি বেশ সাড়া ফেলেছে প্রস্তুতিমূলক কোর্স করতে আসা পরীক্ষার্থীদের কাছে। মোটর, ইকে মোটর, জেনারেটর ও ইলেক্টট্রিক নিয়ে বেশ সুন্দর ও তথ্য বহুল করে সাজানো হয়েছে বইটি। কাগজে কলমে শিখার পাশাপাশি এই বই প্যাকটিকেল কাজের সময় বেশ হেল্পফুল ভাবে কাজ করে। ইনল্যান্ড ড্রাইবারশীপ পরীক্ষা দিতে ইচ্ছেক সকল শ্রেণির ড্রাইবারদের জন্য বেশ উপকারী একটি বই হিসেবে কাজ করবে মেরিনার’স সাকসেস গাইড।

এই বইটি ডেক এন্ড ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, সোনাকান্দা, নারায়ণগঞ্জে পাবেন। DEPTC প্রতিষ্ঠানের সামনের দোকান গুলোতে। এছাড়া দেশের স্বনামধন্য বই বিক্রির প্রতিষ্ঠানে রকমারি.কম ওয়েবসাইটে সহ বেশ কয়েকটি অনলাইন বই শপে বইটি পাওয়া যাবে।
বইয়ের নাম: মেরিনার’স সাকসেস গাইড
লেখকের নাম: মোয়াজ্জেম হোসেন
বইয়ের দাম: ২৭০ টাকা
লেখক পরিচিতি: মেরিনার’স সাকসেস গাইড বইয়ের লেখক বর্তমানে ডেক এন্ড ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠানে খন্ডকালীন প্রশিক্ষক হিসেবে ইঞ্জিন বিভাগে কর্মরত আছে।
যোগাযোগ:
ইনল্যান্ড ড্রাইবারশীপ পরীক্ষার জন্য সহায়ক বই
অনেকে অবাক হতে পারেন এটা আবার কেমন নাম। আসলে বইটির স্পেসিফিক কোনো নাম রাখা হয়নি। মলাটে লেখা আছে শুধু আলমগীর স্যার ( ইনল্যান্ড ড্রাইবারশীপ পরীক্ষার জন্য সহায়ক বই) । এই বইটি ইঞ্জিন বিভাগের লোকদের কাছে অনেক গুরুত্ব পেয়েছে ইতিমধ্যে। ডিজি শিপিং পরীক্ষায় বেশ প্রশ্ন কমন আসে এখান থেকে। চাইলে নতুন পুরাতন সব ড্রাইবার/গ্রিজার পরীক্ষার্থীরা আপনার এই বইটি নিতে পারেন। আলমগীর এর লেখার বইটির মান বেশ ভালো।

বইটি ডেক এন্ড ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, সোনাকান্দা, নারায়ণগঞ্জে পাবেন। এছাড়া DEPTC প্রতিষ্ঠানের সামনের দোকান গুলোতে।
বইয়ের নাম:ইনল্যান্ড ড্রাইবারশীপ পরীক্ষার জন্য সহায়ক বই
লেখকের নাম: আলমগীর
বইয়ের দাম: ২০০ টাকা
লেখক পরিচিতি: (ইনল্যান্ড ড্রাইবারশীপ পরীক্ষার জন্য সহায়ক বই) বইয়ের লেখক বর্তমানে ডেক এন্ড ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠানে ইঞ্জিন বিভাগে প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। যোগাযোগ:
অভ্যন্তরীণ নৌ যানের সকল শ্রেনীর ড্রাইভারশীপ পরীক্ষার বিগত ১০ বছরের প্রশ্নের আলোকে সহায়ক নোট বই
উপরের উল্লেখিত বইটি গ্রিজার/ড্রাইভার পরীক্ষার্থীদের জন্য অনত্যম গুরুত্বপূর্ণ একটি বই। আপনি সব বিষয়ে প্রিপারেশন নিয়েছেন কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন কেমন হবে? কিংবা বিগত সময়ে কোন কোন প্রশ্ন হয়েছে এসব বিষয় না জানলে আপনি শুধু পরীক্ষা দিলেই পাস করবেন এই চিন্তা বাদ দিন। আগে থেকে এসব বিষয়ে ভালো ধারণা নিতে হবে। পরে বেশি বেশি আগের প্রশ্ন গুলো সমাধান করলে পরীক্ষার হলে আপনার জন্য উত্তর দেওয়া সহজ হবে। তাই আমাদের মতে উপরের বইগুলোর সাথে এই জগলুর রহমানের লেখা এই বইটিও গুরুত্বপূর্ণ। উক্ত বইয়ে বিগত সময়ে আসা ১০ বছর আগের প্রশ্ন ও সমাধান দেওয়া আছে তাই দেরি না করে সংগ্রহ করুন এখুনি।

বইটি ডেক এন্ড ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, বরিশাল শাখায় পাবেন। এছাড়া DEPTC নারায়ণগঞ্জ প্রতিষ্ঠানের সামনের দোকান গুলোতে পাবেন।
বইয়ের নাম:অভ্যন্তরীণ নৌ যানের সকল শ্রেনীর ড্রাইভারশীপ পরীক্ষার বিগত ১০ বছরের প্রশ্নের আলোকে সহায়ক নোট বই
লেখকের নাম: জগলুর রহমান
বইয়ের দাম: ৩০০ টাকা
লেখক পরিচিতি: অভ্যন্তরীণ নৌ যানের সকল শ্রেনীর ড্রাইভারশীপ পরীক্ষার বিগত ১০ বছরের প্রশ্নের আলোকে সহায়ক নোট বই এর লেখক বর্তমানে ডেক এন্ড ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, ডিইপিটিসি বরিশাল শাখা প্রতিষ্ঠানে ইঞ্জিন বিভাগে প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন।
যোগাযোগ:
উপসংহার
উপরের উল্লেখিত বই গুলো একজন জাহাজের ড্রাইবারশীপ পরীক্ষার্থীর জন্য বেশ গুরুত্বপূর্ণ। বলা বাহুল্য বই গুলো কেবল তৃতীয় শ্রেণির ড্রাইবার পরীক্ষার জন্যই নই এই বই পড়ে আপনি ১ম/২য় শ্রেণির পরীক্ষা দিয়ে পাস করে যাবেন। যদি সেরকম ভাবে প্রিপারেশন নেন। তাই নতুন/পুরাতন ড্রাইবারদের জন্য আমাদের ইনল্যান্ড ড্রাইভার পরীক্ষার বই সমূহ লেখাটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।