বাংলাদেশের নদীমাতৃক পরিবহন ব্যবস্থায় দক্ষ ও প্রশিক্ষিত নাবিকের গুরুত্ব অপরিসীম। দেশের অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চ, কার্গো জাহাজ, অয়েল ট্যাংকার, বালুবাহী জাহাজ, ড্রেজার, টাগবোটসহ হাজারো নৌযান পরিচালনার জন্য প্রশিক্ষিত নাবিকের প্রয়োজন হয়। এই দক্ষ জনবল তৈরির প্রক্রিয়া আরো সহজ জন্য ইনল্যান্ড নাবিক প্রশিক্ষণ ও সনদায়ন সিস্টেম চালু করা হয়েছে। কাগজপত্রের নির্ভরতা কমিয়ে ডিজি শিপিং তার সেবারে অনলাইন নির্ভর করতেই এই আয়োজন।
এই ব্যবস্থার মাধ্যমে একজন ব্যক্তি প্রশিক্ষণ গ্রহণ, পরীক্ষা, সনদ অর্জন এবং নৌযানে চাকরির জন্য প্রয়োজনীয় সকল তথ্য ও কার্যক্রম এক প্ল্যাটফর্মে সম্পন্ন করতে পারেন। এই নিবন্ধে ইনল্যান্ড নাবিক প্রশিক্ষণ ও সনদায়ন সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
ইনল্যান্ড নাবিক প্রশিক্ষণ ও সনদায়ন সিস্টেম কী
ইনল্যান্ড নাবিক প্রশিক্ষণ ও সনদায়ন সিস্টেম হলো বাংলাদেশ সরকারের নৌপরিবহন খাতের একটি আধুনিক অনলাইন ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ইনল্যান্ড নাবিকদের পরীক্ষা সংক্রান্ত সকল কাজকর্ম সহজ করে তুলতেই এই আয়োজন। এখানে বর্তমানে নিচের বিষয় গুলো মূল আলোচক হিসেবে আছে
- পরীক্ষার্থীর আবেদন।
- প্রশিক্ষণ কেন্দ্র
- সার্টিফিকেট যাচাইকরণ
- অধিদপ্তরের ব্যবহারকারী

একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হচ্ছে পুরো কাজকর্ম। এর মূল উদ্দেশ্য হলো ইনল্যান্ড নাবিক সনদ বিষয়ক সকল কাজকর্ম আধুনিকায়ন করা।
কেন এই সিস্টেম চালু করা হয়েছে
আগে অধিকাংশ আবেদন, রেজিস্ট্রেশন ও সনদ সংক্রান্ত কাজ কাগজপত্রের মাধ্যমে সম্পন্ন হতো। এতে সময় ও ভোগান্তি দুটোই বেশি ছিল। কিছুদিন পরপর বিভিন্ন শ্রেণির পরীক্ষার অনলাইন ছাড়া হতো এতে পরীক্ষার ফি ব্যাংকে জমা দেওয়া লাগতো। তারপর আবার পরীক্ষার সব ডকুমেন্ট কোর্স সার্টিফিকেট, এনআইডি কপি, ছবি, চেয়্যারম্যান সার্টিফিকেট, কোম্পানির প্যাড সহ আরো সব কাগজপত্র ডিজি শিপিং অফিসে নিজে গিয়ে জমা দেওয়া হয়। এতে যাতায়াতে খরচ ও পরীক্ষার্থীর সময় দুটোই নষ্ট হতো। অনলাইনে ডিজিটাল এই সেবা চালু হওয়ার পর অন্ত্যন্ত এখন এগুলোর লাগবে না। অনলাইনেই সব ডকুমেন্ট পিডিএফ করে জমা করা যায়। নিচে আরো যেসব সুবিধা পাওয়া যায় তা তুলে ধরা হলো।
ডিজিটাল সিস্টেম চালুর ফলে—
- অনলাইনে পরীক্ষার আবেদন করা যায়।
- আবেদন স্ট্যাটাস দেখা যায়।
- পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
- সার্টিফিকেট যাচাই করা যায়।
- ডাটাবেজ সংরক্ষণ সহজ হয়।
- জাল সনদ প্রতিরোধ করা সম্ভব হয়।
- ভুয়া পরীক্ষার্থীর তৎপরতা কমে গেছে।
এই সিস্টেমের প্রধান উদ্দেশ্যে
ইনল্যান্ড নাবিক প্রশিক্ষণ ও সনদায়ন ব্যবস্থার মূল লক্ষ্যগুলো হলো হলো ইনল্যান্ড নাবিকদের সকল কাযক্রম কে অনলাইন নির্ভর করা। বাংলাদেশের নৌপরিবহন অধিদপ্তর (Department of Shipping) এই সিস্টেম পরিচালনা করে। যেটা আগে ডিজি শিপিং কেবল সিডিসি ধারী নাবিকদের এই সুবিধা দিত। বর্তমানে দেশে ইনল্যান্ড সেক্টরে বিশাল জনগোষ্ঠী জড়িত তাদের পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় তথ্য কে সুরক্ষিত করতে এই ডিজিটাল প্লাটফ্রম ।
- নাবিকদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা।
- সনদ প্রদানের স্বচ্ছতা বৃদ্ধি করা।
- অনলাইন আবেদন ব্যবস্থা চালু করা।
কারা এই সিস্টেম ব্যবহার করতে পারবেন
এই প্ল্যাটফর্ম মূলত অভ্যন্তরীণ জাহাজে কর্মরত সকল নাবিকগণ এই সুবিধা ভোগ করতে পারবেন। কেননা এখানে নিজের নাবিক নাম্বার বা ICN NUMBER না নিয়ে কেউ তার পদোন্নতির জন্য কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। নিচে কারা কারা ব্যবহার করতে পারবে তার তালিকা দেওয়া হলো:
- নতুন ইনল্যান্ড নাবিক
- মাস্টার প্রার্থী
- সুকানি প্রার্থী
- ড্রাইভার প্রার্থী
- গ্রিজার
- ডেক ক্র (স্টাফ)
- পরীক্ষা কর্তৃপক্ষ
- নৌপরিবহন অধিদপ্তর
এই সিস্টেমে কী কী সেবা পাওয়া যায়
বর্তমানে অনেক গুলো সেবা পাওয়া যায়। নিচে সবগুলো সেবার বিস্তারিত তুলে ধরবো আপনাদের কাছে। সবার আগে এই সেবা গুলো পেতে হলে আপনাকে নাবিক নাম্বার নিতে হবে যাকে অনেক ICN Number হিসেবে জানে। যেটা নিতে হলে প্রথমে আপনার পরীক্ষার্থীর আবেদন ঘরে যেতে হবে। কিভাবে খুলবেন আইসিএন নাম্বার সেটা বিস্তারিত জানতে আমাদের এই লেখাটা পড়ুন।
ICN নাম্বার কিভাবে খুলবেন সহজ নিয়ম
আরো যেসকল সেবা পাবেন:
০১. সার্ভিস বুক আবেদন
০২. পরীক্ষার আবেদন
০৩.পরীক্ষার সময়সূচী
০৪. সার্টিফিকেট যাচাই
০৫. সাপোর্ট টিকেট আইটমেস
০৬. ভয়েজ রেকর্ড
০৭. পাসওয়ার্ড পরিবর্তন

সার্ভিস বুক আবেদন
প্রতিটি আইসিএন নাম্বারের বিপরীতে একটি করে সার্ভিস বুক ইস্যু করে ডিজি শিপিং। তবে এটা এমনি এমনি হয়না। এটার জন্য প্রথমে ICN NUMBER আর পাসওয়ার্ড দিয়ে লগিন করে আবেদন এর ঘরে গিয়ে আবেদন করতে হবে সার্ভিস বুকের জন্য। এটার জন্য আপনার খরচ হবে ৩০০ টাকা। তবে কম্পিউটার দোকান থেকে করালে ৫০০-৬০০ টাকা নিতে পারে। এটা নিয়ে বিস্তারিত জানতে আমাদের এই লেখাটা পড়ুন।
সার্ভিস বুক কি কেন প্রয়োজন আবেদন পদ্ধতি
সাধারণত ইনল্যান্ড নাবিক সার্ভিস বুক করতে প্রয়োজন হয়—
- জাতীয় পরিচয়পত্র
- ছবি
- মোবাইল নম্বর
- ইমেইল
- শিক্ষাগত যোগ্যতার তথ্য
- বেসিক ৪ সার্টিফিকেট (বাধ্যতামূলক)
পরীক্ষার সময়সূচী
প্রতি মাসেই ডিজি শিপিং এর বিভিন্ন বিভাগে পরীক্ষা থাকে। সুকানি, মাস্টার, ড্রাইবার, এন্ডোসমেন্ট পরীক্ষা। এই পরীক্ষার কোন মাসের পরীক্ষায় কত সিট খালি আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সে অনুযায়ী কোন মাসে পরীক্ষা দিবেন সেটা নিশ্চিত হতে পারবেন।

পরীক্ষার আবেদন
প্রশিক্ষণ শেষে অনলাইনে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এখান থেকে। সিট ফাঁকা দেখে নিজের প্রস্তুতিমূলক কোর্স সার্টিফিকেট, সেইফটি কোর্স সার্টিফিকেট, এনআইডি কপি সহ যাবতীয় তথ্য দিয়ে আপনি নিজেই ইনল্যান্ড মাস্টার ড্রাইবার পরীক্ষার আবেদন করতে পারবেন। সাথে সুকানি ও এন্ডোসমেন্ট পরীক্ষার জন্য ও আবেদন করতে পারবেন।
সার্টিফিকেট যাচাই
আপনি নিজেই খুব সহজে মোবাইল দিয়ে আপনার ইনল্যান্ড সার্টিফিকেট চেক করতে পারবেন। অপশনে গিয়ে নিজের যোগ্যতার যেমন IM3 500318122 এর লিখে সার্চ করলেই তৃতীয় শ্রেণির মাস্টার সার্টিফিকেট দেখতে পারবেন। দ্বিতীয় শ্রেণি ও ১ম শ্রেনির মাষ্টার এভাবে চেক করতে পারবেন তবে অবশ্যই প্রথমে IM1/IM2 দিতে হবে।

সাপোর্ট টিকেট আইটমেস
আপনার কোনো ধরনের সমস্যা হলে এখানে টিকেট করে সমস্যার সমাধান পাবেন। অবশ্য একটু সময় লাগতে পারে।
ভয়েজ রেকর্ড
আপনার জাহাজে চাকরির সময়সীমা এখানে রেকর্ড করতে পারবেন। কতদিন কোনা জাহাজে জব করছেন এটা এখানে রেকর্ড করতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে।
পাসওয়ার্ড পরিবর্তন
আপনার সার্ভিস বুক লগিনের পাসওয়ার্ড চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন খুব সহজে।
এই সিস্টেমের সুবিধা
ডিজিটাল ব্যবস্থার কারণে নাবিকদের অনেকদিক থেকে উপকার হয়েছে। তাদের সুবিধা গুলো নিচে তুলে ধরা হলো।
- দ্রুত আবেদন করা যায়।
- সময় সাশ্রয় হয়।
- দালালের প্রয়োজন কমে।
- আবেদন ট্র্যাক করা যায়।
- তথ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি কমে।
- স্বচ্ছতা বৃদ্ধি পায়।
- অনলাইন যাচাই সম্ভব হয়।
- জাল সার্টিফিকেট কমে।
আরো পড়ুন
- সেকেন্ড ক্লাস মাস্টার পরীক্ষার প্রশ্ন ও উত্তর
- ২য় শ্রেণির মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন সমাধান সহ
- দ্বিতীয় শ্রেনির মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন
- ইনল্যান্ড ড্রাইভার পরীক্ষার বই সমূহ
- জাহাজের মাস্টার পরীক্ষার বই কোনটি ভালো
আবেদন করার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
- সঠিক তথ্য দিয়ে আবেদন করুন।
- জাতীয় পরিচয়পত্রের তথ্য মিলিয়ে দিন।
- মোবাইল নম্বর সচল রাখুন।
- প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে রাখুন।
- আবেদন ফি নির্ধারিত নিয়মে পরিশোধ করুন।
উল্লেখ্য, সার্ভিস বুকে প্রোফাইল সব তথ্য পূরণ করে কেবল একবার আপডেট দেওয়া যায়। পরে আর ইডিট করা যায় না। তাই খেয়াল রাখবে যাতে সব তথ্য সঠিক থাকে। নিজের নাম, বাবা মায়ের নাম, জেন্ডার সহ যাবতীয় তথ্য। একবার ভুল বসালে তখন সেটা ভুল ই থেকে যাবে। সার্ভিস বুকে ভুল নামেই ফ্রিন্ট হবে। তাই সার্ভিস বুক প্রোফাইল আপডেট দেওয়ার সময় সবোচ্চ সর্তকতা অবলম্বন করুন। তথ্য গুলো খুব ভালোভাবে যাচাই করুন। দেখুন তাদের ওয়েবসাইট
প্রয়োজনীয় কাগজপত্র
সাধারণত নিম্নোক্ত কাগজপত্র লাগতে পারে পুরো সিস্টেম ব্যবহার করতে লাগতে পারে।
- জাতীয় পরিচয়পত্র
- এসএসসি বা সমমানের সনদ
- পাসপোর্ট সাইজ ছবি
- প্রস্তুতিমূলক কোর্স সনদ
- বেসিক ৪ সার্টিফিকেট
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
ইনল্যান্ড নাবিক প্রশিক্ষণ ও সনদায়ন সিস্টেম কী?
এটি নৌপরিবহন অধিদপ্তরের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ইনল্যান্ড নাবিকদের নিবন্ধন, প্রশিক্ষণ, পরীক্ষা ও সনদ ব্যবস্থাপনা করা হয়।
আবেদন কি অনলাইনে করা যায়?
হ্যাঁ। অধিকাংশ আবেদন বর্তমানে অনলাইন সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা যায়।
প্রশিক্ষণ ছাড়া কি সার্টিফিকেট পাওয়া যায়?
না। অনুমোদিত প্রতিষ্ঠানে বেসিক ৪ প্রশিক্ষণ সম্পন্ন কারা লাগে এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক নয়। পরীক্ষা না দিয়ে সার্ভিস বুক পাবেন।
সার্টিফিকেট কি অনলাইনে যাচাই করা যায়?
হ্যাঁ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত পদ্ধতিতে সনদের তথ্য যাচাই করতে পারে।
এই সনদ দিয়ে কোথায় চাকরি করা যায়?
সরাসরি চাকুরি নিযোগে ক্ষেত্রে এখনো ব্যবহার মুখি হয়নি। তবে এটা ছাড়া বর্তমানে ইনল্যান্ড মাস্টার ড্রাইবার পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। আশা করা যায় আগামীতে জাতীয় পরিচয় পত্রের মতো এই সার্ভিস বুক ও জবে নিয়োগে বাধ্যতামূলক করা হবে।
উপসংহার
বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, এবং প্রযুক্তিনির্ভর করতে ইনল্যান্ড নাবিক প্রশিক্ষণ ও সনদায়ন সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ থেকে শুরু করে পরীক্ষা, সনদ প্রদান, নবায়ন এবং তথ্য যাচাই—সবকিছুই আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হয়েছে। যারা ভবিষ্যতে ইনল্যান্ড নাবিক, মাস্টার, ড্রাইভার বা অন্যান্য নৌপেশায় ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এই সিস্টেম সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া পুরো বিষয়টা নিয়ে কোনো সমস্যায় পড়লে তাদের হেল্পলাইন নাম্বার ০১৩১০-৩০৫৬৫৩ যোগাযোগ করতে পারেন।
1 thought on “ইনল্যান্ড নাবিক প্রশিক্ষণ ও সনদায়ন সিস্টেম পূর্ণাঙ্গ গাইড”