প্রিয় নাবিক ভাইয়েরা সালাম ও শুভেচ্ছা নিবেন। যেসব সেকেন্ড ক্লাস মাস্টার পরীক্ষার্থী আবেদন করেছেন এখনো পরীক্ষা পাননি। অথবা সামনে পাবেন তারা চাইলে আমাদের নিচের প্রশ্ন গুলোর উত্তর দিয়ে নিজেকে পরীক্ষার জন্য আরো ঝালিয়ে নিতে পারবেন। মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন গুলো পড়ুন।
আপনারা জেনে খুশি হবেন ইনল্যান্ড মাস্টার পরীক্ষার প্রশ্ন গুলো কিন্ত বারবার রিপিট হয়। তাই আগের দিনে পরীক্ষার আসা প্রশ্ন গুলো আপনি ভালো করলে পড়লে ওখান থেকেই কমন পেয়ে যাবেন। তাই দেরি না করে পড়ে দেখুন।
বলা বাহুল্য সেকেন্ড ক্লাস মাস্টার পরীক্ষা হয় ২০ মার্কের। এর ভেতর প্রথম ৫ টি ছোট প্রশ্ন থাকে তার প্রতিটির মান ২ করে। এরপর নিচে ১০ টি এমসিকিউ থাকে যার প্রত্যেকটির মান ১ করে।
ইনল্যান্ড সেকেন্ড ক্লাস মাস্টার পরীক্ষার প্রশ্ন
০১. সীমিত ক্ষমতার জাহাজ বলতে কি বুঝ?
উত্তর: যে সকল জাহাজ তার কাজের প্রকৃতির কারণে বিধি মোতাবেক সরে অন্য জাহাজকে জায়গা দিতে পারে না সেসকল জাহাজকে সীমিত ক্ষমতার জাহাজ বলে। উদাহরণ: ড্রেজার, মাইন ক্লিয়ারেন্স জাহাজ।
০২. কাল বৈশাখি কাকে বলে?
উত্তর: অধিক তাপমাত্রার কারণে কোনো স্থানের বায়ু হালকা উপরে উঠে যায়। এতে মাঝের স্থানে নিম্ন চাপের সৃষ্টি হয়। তখন ঐ চাপের সমতা রক্ষার জন্য চারদিকের শীতল ও ভারী বায়ু উচ্চচাপে নিম্ন জায়গায় প্রবেশ করে এতে যে ঝড়ো হাওয়ার সৃষ্টি হয় তাকে কাল বৈশাখি বলে।
আরো পড়ুন জাহাজের মাস্টার পরীক্ষার বই কোনটি ভালো
০৩. জাহাজের কম্পাস কোর্স ২৪০ ডেভিয়েশন ১০ E ভেরিয়েশন ২০ W হলে ট্রু কোর্স কত?
উত্তর: ২৩০
Compass course 240
Deviation 10 E
Magnatic course 250
Variation 20 W
True course = 230
০৪. আইসোলেটেড ডেন্জার মার্ক বয়া সর্ম্পকে কি জানেন?
উত্তর: এটি একটি বয়া। যা কোনো চরা বা ডুবায় ব্যাবহার করা হয়। বয়ার রং কালো ও কালো আড়াআড়ি ব্যান্ড। এর আকৃতি স্প্যারিক্যাল, পিলার ও স্পার। এই বয়ার টপ মার্ক আড়াআড়ি ভাবে ১ টা কালো বলের নিচে আরো একটি কালো বল। বয়ার ফ্লাস সাদা জোড়া ফ্লাস।
০৫ স্টোরেজ ফ্যাক্টর কাকে বলে?
উত্তর: ১ টন মাল লোড করতে যত ঘন মিটার বা ঘনফুট জায়গার প্রয়োজন হয় তাকে ঐ মালের স্টোরেজ ফ্যাক্টর বলে।
আরো পড়ুন
- সেকেন্ড ক্লাস মাস্টার পরীক্ষার প্রশ্ন ও উত্তর
- ২য় শ্রেণির মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন সমাধান সহ
- দ্বিতীয় শ্রেনির মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন
- ইনল্যান্ড ড্রাইভার পরীক্ষার বই সমূহ
- জাহাজের মাস্টার পরীক্ষার বই কোনটি ভালো
বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর:
০১ NE কত ডিগ্রি?
উত্তর: ৪৫
০২. বিপদজনক মালামাল ইঞ্জিন রুম থেকে কত মিটার দূরত্বে রাখতে হবে?
উত্তর: ৩ মিটার।
৩. ২০ মিটার কম দৈঘ্য এর ফিশি জাহাজ দিনের বেলা কি প্রদর্শন করবে?
উত্তর: একটি কালো ঝুড়ি।
০৪. বিশেষ সার্ভে কত বছর পর পর হয়?
উত্তর: ৪ বছর।
০৫. সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত মিলিবার?
উত্তর: ১০১৩ মিলিবার।
০৬ জাহাজে সার্চ লাইটের দূরত্ব কত?
উত্তর: ৮০ মিটার।
০৭. উপকূল অতিক্রম করতে জাহাজের কোন সার্টিফিকেট লাগে?
উত্তর: বে ক্রসিং
আরো পড়ুন CDC কি মেরিন সিডিসি কিভাবে দেয়
০৮. বাতাসের বেগ কত হলে লঞ্চ ও যাত্রীবাহী জাহাজ নিরাপদ আশ্রয়ে থাকবে?
উত্তর: ৩৬ কিলোমিটারের বেশি।
০৯ জাহাজে কয়টি হ্যান্ড ফ্লেয়ার থাকবে?
উত্তর: ২ টি।
১০. চেইন লকারের পুরুত্ব কত?
উত্তর: ৬ মিলিমিটার।
উপসংহার
এরকম আরো প্রস্তুতি মূলক প্রশ্ন পেতে আমাদের PBINF.COM ওয়েবসাইটের সাথেই থাকুন। এছাড়া আমাদের মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন লেখাটা ভালো লেগে থাকলে অন্যদের মাঝে শেয়ার করুন।