ICN নাম্বার কি কিভাবে খুলবেন সহজ নিয়ম

আপনি যদি ইনল্যান্ড নাবিক হয়ে থাকেন আপনার কাছে নতুন শব্দ হতে পারে ICN Number। এটি নৌপরিবহন অধিদপ্তরের (Department of Shipping) ইনল্যান্ড নাবিকদের জন্য একটি নাবিক পরিচয় নম্বর। আগে কতজন নাবিক দেশের অভ্যন্তরীণ সেক্টরে জব করে তার কোনো ধারণা ডিজি শিপিং এর ছিল না। তবে এখন এই আইসিএন নাম্বার দিয়ে প্রকৃতপক্ষে কতজন নাবিক সেক্টরে জব করে তার স্পষ্ট ধারণা এখন পাওয়া যাবে। ICN শব্দটি একটি সংক্ষিপ্ত রুপ তার পূর্ণরুপ হলো Inland Crew Number (ICN)। এই ICN Number দিয়ে ডিজি শিপিং এর বিভিন্ন সেবা ভবিষ্যতে প্রশিক্ষণ, পরীক্ষা, সার্টিফিকেট, সার্ভিস বুকসহ বিভিন্ন অনলাইন সেবা নিতে এই নম্বর প্রয়োজন।

ICN ছাড়া কি প্রস্তুতিমূলক কোর্স করা যায়

অনেকের মনে ধারণা হতে পারে আইসিএন নাম্বার ছাড়া কি ১ মাসের প্রস্তুতিমূলক কোর্স করা যায় কিনা? উত্তর হবে না। এখন ডিইপিটিসি বা অন্য প্রতিষ্ঠানে ইনল্যান্ড সার্টিফিকেট অর্জনের পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স করতে গেলে সবার আগে ICN নাম্বারের দরকার হয়। আপনার আইসিএন নাম্বারের লিষ্টে আপনার কোর্স করার ডকুমেন্ট জমা হয়। অথার্ত আপনার আইসিএন এ সার্চ করলেই বোঝা যাবে আপনি কি কোর্স করছেন নাকি করেন নি।

আরো পড়ুন ঢাকা টু ভোলা গ্রীন লাইন লঞ্চ সময়সূচি ও ভাড়া

ICN Number দেখতে কেমন

সেটার ও একটা ধারণা দিই। ICN Number এটা হবে ১৫ সংখ্যার একটি সংখ্যা। উদাহরণ দেখতে এরকম হবে 202515031999008 । এবার আপনাদের আইসিএন নাম্বারের সংখ্যা গুলো সহজে মনে রাখার জন্য ভেঙ্গে বুঝিয়ে বলি।

202515031999008
ICN খোলার বছরআপনার জম্ম তারিখআপনার জম্ম মাসআপনার জম্ম সালআপনার সিরিয়াল নাম্বার

উপরের ঘরটা খেয়াল করলে সহজেই আপনি আপনার ICN number মুখস্থ রাখতে পারবেন।

০১. ২০২৫ সালে আপনি আইসিএন খুলেছেন।

০২. ১৫ তারিখ আপনার জম্ম তারিখ।

০৩. ০৩/মার্চ মাস আপনার জম্মের মাস।

০৪. ১৯৯৯ সালে আপনি জম্ম গ্রহণ করেছেন।

০৫. ০০৮ হলো ঐ বছর আপনি ০০৮ সিরিয়ালে আইসিএন খুলেছেন।

আরো পড়ুন

ICN Number কীভাবে খুলবেন

সবার আগে ইনল্যান্ড নাবিক প্রশিক্ষণ ও সনদায়ন ম্যানেজমেন্ট সিস্টেম– ওয়েবসাইটে প্রবেশ করুন। প্রথম পৃষ্ঠায় থাকা। ছবিতে দেখুন

আইসিএন খোলার সাইটের প্রথম পেইজ

২. পরীক্ষার্থী আবেদন অপশনে ক্লিক করুন।

৩. প্রয়োজনীয় তথ্য পূরণ করুন, যেমন:

  • NID (১০ বা ১৭ সংখ্যার)
  • NID অনুযায়ী ইংরেজি নাম
  • জন্ম তারিখ
  • সচল মোবাইল নম্বর
  • ইমেইল (ঐচ্ছিক)
  • একটি নতুন পাসওয়ার্ড

৪. OTP দিয়ে মোবাইল নম্বর যাচাই করুন।

আইসিএন নাম্বার খোলার দ্বিতীয় পেইজ এখনে সব তথ্য দিতে হবে

৫. আবেদন সাবমিট করলে আপনার Inland Crew Number (ICN) তৈরি হবে।

৬. এরপর সেই ICN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তীতে:

  • প্রশিক্ষণের আবেদন
  • পরীক্ষার আবেদন
  • সার্টিফিকেট আবেদন
  • অন্যান্য নাবিক-সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।

উপসংহার

আমাদের এই ICN নাম্বার কি সহজ কথাতে যদি আপনি সহজে আইসিএন নাম্বার খুলতে পারেন তাহলে আমাদের লেখাটি শেয়ার করুন। যাতে সহজে অন্যরাও করতে পারে।

1 thought on “ICN নাম্বার কি কিভাবে খুলবেন সহজ নিয়ম”

Leave a Comment