প্রিয় নাবিক ভাইয়েরা সালাম ও শুভেচ্ছা নিবেন। আজকের পোস্টে জানাবো সেকেন্ড ক্লাস মাস্টার পরীক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন ও উত্তর । সেকেন্ড ক্লাস মাস্টার লিখিত ও এমসিকিউ প্রশ্নের উত্তর পাবেন পুরোটা পড়লে। নিচের দেওয়া প্রশ্ন গুলো বিগত ডিজি শিপিং এর পরীক্ষার এসেছে। তাই দেখেন আপনি কতটা পারেন। জাহাজের মাস্টার পরীক্ষার প্রশ্ন Second Class Master Certificate সহ
২য় শ্রেণির মাস্টার পরীক্ষার প্রশ্ন লিখিত
১. জরুরী নদী বিজ্ঞপ্তি কি?কি কি তথ্য থাকে।
উত্তর: বিআইডব্লিউটিএ এর কঞ্জারবেন্সি এন্ড পাইলটেজ ডিপার্টমেন্ট কর্তৃক যেকোনো জরুরি মুহূর্তে যে নদী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাকে জরুরি নদী বিজ্ঞপ্তি ববে। তাতে যা যা তথ্য থাকে:
ক. হঠাৎ কোনো নেভিগেশন এইড বন্ধ হলে।
খ. নতুন কোনো নেভিগেশন এইড স্থাপন করবে।
গ. কোনো পাইলট স্টেশন বন্ধ, চালু বা স্থানান্তর করলে।
ঘ. অন্য কোনো তথ্য বা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটবে এরকম কিছু হলে।
আরো পড়ুন ৩য় শ্রেণির মাস্টার পরীক্ষার MCQ প্রশ্ন ও ভাইভা সহ সমাধান
২. CO2 টাইপ এক্সটিংগুইসার কিভাবে ব্যবহার করবে?
উত্তর: সিওটু এক্সটিংগুইসার যেভাবে ব্যবহার করবো?
ক. ঐ স্থানে বায়ু চলাচল ব্যবস্থা বন্ধ করবো।
খ. আশেপাশের লোকজন সরিয়ে নিব।
গ. সেইফটি কিট পড়ে নিব
ঘ. গ্যাস ছাড়ার সময় অবশ্যই মোটা হাতলে ধরতে হবে।
ঙ. যথেষ্ট পরিমাণ সিওটু মারবো ।
৩. আপনার জাহাজে port ম্যানওভারবোড হলে কি করবেন?
উত্তর: আমি সবার আগে ইঞ্জিন স্টপ করবো। পোর্ট সাইডে পানিতে পড়া লোক দেখার জন্য লোক নিয়োগ করবো। জাহাজে অস্কার ফ্লাগ দিব। এর কোনো দিকে পানি সেটা দেখে পানির বিপরীতে জাহাজ রেখে পানিতে পড়া লোকের দিকে আগাবো। তার দিকে হিপ লাইন যুক্ত লাইফ বয়া ছুড়ে মারবো। এরপর আস্তে আস্তে জাহাজের দিকে টেনে তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
৪) তরল ফ্রি সারফেস মোমেন্ট এর প্রভাব কি? কিভাবে কমানো যায়?
উত্তর: কোনো জাহাজে তরল পদার্থ লোড করার পর বা ট্যাংকের কিছু অংশ ফাঁকা থাকে। তখন রোলিং এর কারণে তরল পদার্থ জাহাজের সাইড প্লেটে আঘাত করে তাকেই তরল ফ্রি সারফেস মোমেন্ট বলে। ট্যাংকার জাহাজের ক্ষেত্রে ওয়াশ বাল্কহেড এর মাধ্যমে এর প্রভাব কমানো যায়।
৫. ক থেকে খ স্থানে দূরুত্ব ৭৭ মাইল, একটি জাহাজের গতি ৮.৫ নট। তাহলে ১৬ তারিখ পৌঁছাবে। যখন ছাড়ালে জাহাজ খ স্থানে পৌঁছাবে।
উত্তর: ১৫ তরিখ ৬ টায় ছাড়লে
আরো পড়ুন
- ১ম শ্রেণির ইনল্যান্ড ড্রাইভারশীপ পরীক্ষার ভাইভা প্রশ্ন
- নৌ পরিবহন অধিদপ্তর পরীক্ষার সময় সূচি
- পশুর এন্ডোর্সমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ
- ৩য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার MCQ প্রশ্ন
- আইএমই মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ ২৮-০৭-২০২৬ ইং
সেকেন্ড ক্লাস মাস্টারশীপ পরীক্ষার MCQ
১. স্পেশাল মার্ক বয়ার কালার কি?
ক. লাল সাদা খাড়াখাড়ি স্টেপ
খ. হলুদ
গ. উপরে নিচে কালো মাঝে লাল
ঘ. নীল খাড়াখাড়ি স্টেপ
২. স্টার্ন লাইট কত ডিগ্রি খোলা?
ক. ১৩৫ ডিগ্রি
খ. ২২৫ ডিগ্রি
গ. ১১২.৫ ডিগ্রি
ঘ. ৩৬০ ডিগ্রি
আরো পড়ুন ১ম শ্রেণীর মাস্টার পরীক্ষার প্রশ্ন সমাধান সহ
৩. জাহাজে কয়টি ফায়ার হোজ থাকে?
ক. ৩ টি
খ. ৫ টি
গ. ২ টি
ঘ. ৪ টি
৪. ডেভিযেশন ৯০ ওয়েস্ট, এরর ৭ ইস্ট, তাহলে ভেরিয়েশন কত?
ক. ৮৭ ডিগ্রি ওয়েস্ট
খ. ৯৭ ডিগ্রি ইস্ট
গ. ৯৭ ডিগ্রি ওয়েস্ট
ঘ. ৮৭ ডিগ্রি ইস্ট
৫. ব্রিজ ক্লিয়ারেন্স ১৪ মিটার, জাহাজে ড্রাফট ৪.৫ মি. এয়ার ১০ মিটার। ২ মিটার ক্লিয়ারেন্স রেখে যেতে হলে জোয়ারে কত মিটার পানি বাড়তে হবে।
ক. ২ মিটার
খ. ১.৫ মিটার
গ. ২.৫ মিটার
ঘ. ১ মিটার
৬. ২০ মিটার কম লম্বা জাহাজে কয়টি বয়া থাকে?
ক. ২ টি
খ. ৫ টি
গ. ৩ টি
ঘ. ৪ টি
৭. পানির ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি?
ক. হাইড্রোমিটার
খ. এনোমোমিটার
গ. হাইগ্রোমিটার
ঘ. ব্যারোমিটার
৮. কোন জাহাজে মাস্তুল বাতি থাকে না?
ক. ১২ মিটারের নিচে
খ. ২৪ মিটারের নিচে
গ. ৫.৫ মিটারের নিচে
ঘ. ৬.৫ মিটারের নিচে
৯. নদী বন্দরের ৩নং সংকেত এর গতি কত?
ক. ৬০-৬২ কি.
খ. তদুর্ধ্ব ৬১ কি.
গ. ৬২-৮৮ কি.
ঘ. ৬২- ৮৯ কি.
১০. সংক্রামক দ্রব্য কত শ্রেণীর বিপদজনক মালামাল?
ক. ১০
খ. ১১
গ. ১২
ঘ. ১৩
সেকেন্ড ক্লাস মাস্টার এমসিকিউ প্রশ্নের উত্তর
০১. খ. হলুদ
০২. ক. ১৩৫ ডিগ্রি
০৩. ক. ৩ টি
আরো পড়ুন জাহাজের মাস্টার পরীক্ষার বই কোনটি ভালো
০৪. খ. ৯৭ ডিগ্রি ইস্ট
০৫. খ. ১.৫ মিটার
০৬. ঘ. ৪ টি
০৭. ক. হাইড্রোমিটার
০৮. ঘ. ৬.৫ মিটারের নিচে
০৯. গ. ৬২-৮৮ কি.
১০. খ. ১১
উপসংহার
আমাদের জাহাজের মাস্টার পরীক্ষার প্রশ্ন Second Class Master Certificate লেখাটা পড়ে ভালো লাইলে একটা কমেন্ট করে যান। পছন্দ হলে ফেইসবুকে শেয়ার করে অন্যদের জানার ব্যবস্থা করে দিন।