1st Class Inland Master Certificate লিখিত প্রশ্ন ও MCQ

প্রথম শ্রেণির মাস্টারশীপ পরীক্ষার্থীদের জন্য আজকের পোস্ট। এখানে লিখিতি ও এমসিকিউ দিয়ে সাজানো হয়েছে আজকের পোস্ট। তাহলে দেরি না করে দেখুন পারেন কিনা নিচে প্রশ্ন গুলো। করে নিন আপনার প্রস্তুতির পরীক্ষা। পড়ুন 1st Class Inland Master Certificate

প্রথম শ্রেনির মাস্টারশীপ পরীক্ষার লিখিত প্রশ্ন

০১. প্রথম শ্রেণির জাহাজ বলতে কি বুঝি?

উত্তর: ২০ মিটারের লম্বা বা তার চেয়ে বেশি লম্বা যাত্রীবাহী জাহাজ যা ২৪ ঘণ্টা অভ্যন্তরীণ নৌ পথে চলাচল করে।

০২. জাহাজ নিয়ন্ত্রণ বহিভূত হয় কেন টি কারণ লিখ?

উত্তর: জাহাজ নিয়ন্ত্রণ বহিভূত হওয়ার তিনটি কারণ লেখা হলো:

ক. জাহাজের স্ট্যায়ারিং ফেইল করলে।

খ. হঠাৎ জাহাজের প্রপ্রেলার ভেঙ্গে বা খুলে খেলে।

গ. গিয়ার বক্সে কোনো সমস্যা হলে।

আরো পড়ুন সেকেন্ড ক্লাস মাস্টার পরীক্ষার প্রশ্ন ও সমাধান

০৩. ৭,৮,৯ নং শ্রেনীর বিপদ জনক মালালের নাম লিখ?

উত্তর: ৭ নং হলো দাহ্য কঠিন পদার্থ ও দ্রব্য যাহা পানির সংস্পর্শে সহজ দহ্য গ্যাস নিংসরণ করে

৮ নং হলো অক্সিডাইজিং দ্রব্য।

৯ নং জৈব পারঅক্সাইড।

০৪.  কয়লা লোড করার সময় মাস্টারের করণিয় কি?

উত্তর: প্রথমে জাহাজটিকে পরিষ্কার করবো। ডিউটিতে লোক নিয়োগ করে ফায়ার এক্সটিংগুইসার রেডি রাখবো। মাস্টার হিসেবে নিজে ‍উপস্থিত থাকবো। প্রথমে পেছনের হ্যাচ থেকে কয়লা লোড দিব। ছোট কয়লা নিচে বড় গুলো উপরে দিব। কয়লা লোড হলে হ্যাচ কভার লাগিয়ে ভেন্টিলেটর খুলে দেব। ভেতরে বাতাস প্রবেশের ব্যবস্থা করবো। হোস পাইপ দিয়ে পানি মাররো ডেকে যাতে ঠান্ডা থাকে। পরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবো।

০৫. ৪.৫০ মিটার ড্রাফট নিয়ে যেতে কিল ক্লিয়ারেন্স থাকে ৩.০০ মিটার, ৩.০০ মিটার ড্রাফট নিয়ে চলতে কিল ক্লিয়ারেন্স কত থাকবে?

উত্তর: ৪.৫০-৩.০০= ১.৫০ মিটার

১.৫০ মিটার + ৩.০০ মিটার= ৪.৫০ মিটার।

সুতরাং ৪.৫০ মিটার।

প্রথম শ্রেণির মাস্টারশীপর পরীক্ষার এমসিকিউ

০১. পোর্ট বিমের থেকে পিছন পর্যন্ত কত ডিগ্রি?

উত্তর: ৬৭. ৫ ডিগ্রি।

০২. জাহাজর দু’ঘটনা ঘটলে কার কাছে রিপোর্ট দিবে?

উত্তর: নিকটস্থ থানায়।

০৩. ফায়ার হাইডেন্টের ব্যাস কত?

উত্তর: 40 মিলিমিটার

আরো পড়ুন

০৪. ওয়েস্ট কার্ডিনাল মার্ক বয়ার টপমার্ক?

উত্তর: পরস্পর মুখি দুটি কালো কোণ।

০৫. ফোম টাইপ এক্সটিংগুসাইরের রং কি?

উত্তর: ক্রিম।

০৬. ক স্থান থেকে খ স্থানের দূরত্ব ৪২ নট। জাহাজে গতি ১০ নট। স্রোতের গতি ঘণ্টায় ৩ নট হলে স্রোতের প্রতিকূলে ক স্থান থেকে খ স্থানে যেতে কত সময় লাগবে?

উত্তর: ৬ ঘণ্টা।

০৭. একটি জাহাজের এমটি ড্রাফট ২.৩ মি. লোড ড্রাফট ৩.৫ মিটার উক্ত জাহাজে মাল লোড দেওয়া হয় ১৫৭৬ টন। তাহলে টিপিসি কত?

উত্তর: ১৩.১৩ টন।

০৮. ২.৫ স্যাকেল নোঙরের চেইন দৈঘ্য কত?

উত্তর: ৬৮.৭৫ মিটার।

০৯. মালবাহী জাহাজের GM কত?

উত্তর: ০.৬ মিটার।

১০. নিচে মেরিন গ্রোথ কোনটি?

উত্তর:  শামুক।

উপসংহার

আমাদের 1st Class Inland Master Certificate লেখাটা ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে জানার সুযোগ করে দিন। এবং একটি মূল্যবান কমেন্ট করুন।

Leave a Comment