প্রিয় নাবিক ভাইয়েরা কিছুদিন আগে প্রথম শ্রেণীর মাস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। এতে অনেকেই পাস করেছেন কিংবা অনেকেই পাস করতে পারেননি। তবে মন খারাপের কিছু নেই এই প্রশ্নগুলো বারবার কিন্তু হয় আপনি যদি এগুলো আবার প্রস্তুতি নেন ইনশাআল্লাহ পরেরবার পরীক্ষায় ঠিক পাস করতে পারবেন। তাই আমরা গত ২২ তারিখে যে প্রথম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানের এর আসা কিছু প্রশ্নের সমাধান নিয়ে আমাদের আজকের পোস্ট দেরি না করে এখনি দেখে নিন আপনি কোন কোন প্রশ্নের উত্তর দিতে পারেননি কিংবা আপনি পরীক্ষার্থী হিসেবে এই প্রশ্নগুলো পারেন কিনা প্রস্তুতি সেরে নিন। তবে ১ম শ্রেণীর মাস্টার পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন
১ম শ্রেণীর মাস্টার পরীক্ষার লিখিত প্রশ্ন
১। জাহাজে বাহিরে জুলন্ত অবস্থায় কাজ করলে কি কি সাবধানতা অবলম্বন করবে?
উত্তর: জাহাজের বাহিরে ঝুলন্ত অবস্থায় কাজ করলে আমাদের অনেক সেফটি মেনে চলতে হবে। সবার প্রথমে আমাদের একটি সেফটি বেল্ট নিতে হবে। তারপরে একটি শক্ত কাঠের উপর হেলেঞ্চার রশি বাধতে হবে এরপর যে নিচে নামবে কোমরের শক্ত করে বেঁধে নিবে এবং তার সাথে উপরে আরো একজন থাকবে যাতে কোন বিপদ-আপদে সহজে নিচের লোককে টেনে উঠাতে পারে আর আমরা খেয়াল করবো পানির স্রোত যখন কম থাকে তখন নিচে কাজ করার জন্য।
২। কম্পাস কি? মেগনেটিক কম্পাস ও জাইরো কম্পাসের পার্থক্য?
উত্তর: কম্পাস হলো একটি যন্ত্র। নিচে ম্যাগনেটিক কম্পাস ও জাইরো কম্পাস এর কিছু পার্থক্য তুলে ধরা হলো।
ম্যাগনেটিক কম্পাস
ক. ম্যাগনেটিক কম্পাস চালাতে কোন বিদ্যুতের প্রয়োজন হয় না।
খ. এর দাম তুলনামূলক কম।
গ. ম্যাগনেটিক কম্পাস বসাতে কম জায়গার প্রয়োজন হয়।
আরো পড়ুন সেকেন্ড ক্লাস মাস্টার পরীক্ষার প্রশ্ন ও উত্তর
জাইরো কম্পাস
ক. জাইরো কম্পাস চালাতে বিদ্যুতের প্রয়োজন হয়।
খ. এর দাম তুলনামূলক অনেক বেশি
গ. এই কম্পার্স বসাতে অনেক জায়গার প্রয়োজন হয়।
৩। ড্রেজিং ও কার্য সম্পদান কালে দিনে ও রাতের সিগনাল ?
উত্তর: জাহাজের যে পাশ দিয়ে জাহাজ চলাচল করতে পারবে এই পাশে রাতে দুটি সবুজ বাতি দিনে দুইটি কালো ডাইমন্ড।
ডেজারের যে দিকে কাজ চলবে রাতে দুইটি লাল বাতি এবং দিনের বেলা দুটি কালো বল দিবে।
৪। টাইট টেবিল বইয়ে কি কি তথ্য থাকে?
উত্তর: টাইট টেবিল বইয়ে আদর্শ স্ট্যান্ডার্ড পোর্ট এবং তিনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পোর্টের জোয়ার ভাটার তথ্য দেওয়া থাকে। এছাড়া হাইট অ্যান্ড টাইম ডিফারেন্স দেওয়া থাকে। চাঁদের বিভিন্ন পর্যায় দেওয়া থাকে যেমন পূর্ণিমা অমাবস্যা ফার্স্ট কোয়ার্টার লাস্ট কোয়াটার। বিভিন্ন স্টেশনের তথ্য দেওয়া থাকে।
৫/ একটি ট্যাংকের দৈর্ঘ্য- ১০ মি. প্রস্থ- ৫মিঃ উচ্চতা ৮ মি আলেজ-০.৭ মি: ।৭৬০ কেজি পর মিঃ মিঃ ঘনত্ব হলে ট্যংকের ধারন ক্ষমতা কত মেট্রিক টন?
আরো পড়ুন
- ১ম শ্রেণির ইনল্যান্ড ড্রাইভারশীপ পরীক্ষার ভাইভা প্রশ্ন
- নৌ পরিবহন অধিদপ্তর পরীক্ষার সময় সূচি
- পশুর এন্ডোর্সমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ
- ৩য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার MCQ প্রশ্ন
- আইএমই মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ ২৮-০৭-২০২৬ ইং
উত্তর: ১০×৫×৭.৩×.৭৬= ২৭৭.৪ টন।
১ম শ্রেণি মাস্টার পরীক্ষার এমসিকিউ প্রশ্ন
০১ । মস্তুল বাতি ২৪ মি. এর বেশি দৈঘ্যর জাহজের মাস্তুল বাতির দৃশ্যোতা কত?
উত্তর:
ক ২ কিলোমিটার
খ. ৩ কিলোমিটার
গ. ৫ কিলোমিটার
ঘ. ১ কিলোমিটার
০২। ১০ মি. মাছ ধরার জাহাজে দিনে কি দেখাবে?
ক. একটি কালো ঝুরি
খ. একটি কালো বল
গ. একটি কালো কোণ
ঘ. একটি কালো ডাইমন্ড
৩। পাইলট জাহাজে কি বাতি দেখাও যাবে?
উত্তর
ক. একটি সাদা বাতির নিচে একটি লাল বাতি।
খ. একটি সাদা বাতি।
গ. একটি সবুজ বাতি উপরে একটি সাদাবাতি
ঘ. একটি লাল বাতের নিচে একটি সাদা বাতি।
৪। ব্রিজ ক্লিয়ারেন্স- ১২ মিঃ এয়ার ড্রাফট ৯ মিঃ জাহাজের ড্রাফটি ৪.৫ মি. ১ মি. ক্লিয়ার রেখে কোন জোয়ারে জাহাজটি অতিক্রম করতে পারবে?
উত্তর:
ক. ৩.০ মিটার জোয়ার।
খ. ২ মিটরা জোয়ার।
গ. ২.৮০ মিটার জোয়ার।
ঘ.২.৫ মিটার জোয়ার।
৫। অভ্যন্তরীণ নৌ-জানের হ্যাজ কুমিং এর উচ্চতা কত?
উত্তর:
ক. ৪৮০ মিলিমিটার
খ. ৪৬০ মিলিমিটার
গ. ৪৫০ মিলিমিটার
ঘ. ৪২০ মিলিমিটার
MCQ প্রশ্নের উত্তর যথাক্রমে ১(খ), ২ (ক), ৩ (ক), ৪(ঘ), ৫(গ)।
উপসংহার
প্রিয় ফাস্ট ক্লাস মাস্টার পরীক্ষার্থী ভাইয়েরা আপনাদের কাছে যদি ১ম শ্রেণীর মাস্টার পরীক্ষার প্রশ্ন ও সমাধান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের নতুন বন্ধুদের কাছে আমাদের এই লেখাটি শেয়ার করুন।
2 thoughts on “১ম শ্রেণীর মাস্টার পরীক্ষার প্রশ্ন সমাধান সহ”