প্রিয় নাবিক ভাইয়েরা আপনার যারা ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষা দিবেন তাদের জন্য এই পোস্ট। আপনার হয়তো জানেন এসব পরীক্ষায় আগের প্রশ্ন থেকেই বেশি প্রশ্ন আসে। তাই বিগত ২৭/০৪/২৫ তারিখ সেকেন্ড ক্লাস পরীক্ষায় আসা প্রশ্ন গুলো উত্তর সহ হাজির হয়েছি। পড়ুন মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন সমূহ
তাহলে দেরি না করে প্রস্তুতি শুরু করে দেখুন কতটা প্রশ্নের উত্তর আপনি পারেন। সাথে ভাইবা পরীক্ষা প্রস্তুতিটাও সেরে নিতে পারবেন।
সেকেন্ড ক্লাস মাস্টার পরীক্ষার লিখিত প্রশ্ন
১. জাহাজের প্রয়োজনীয় নাবিক সনদ কোন সনদ ধারা নির্ধারণ করা হয়েছে।
উত্তর : ম্যানিং সনদ। প্রিন্সিপাল সার্ভেয়ার কর্তৃক প্রদত্ত সর্বনিম্ন নিরাপদ নাবিক সংখ্যার যেই সনদ তাকে ম্যানিং সনদ বলে।
২. কি কি কারণে নাবিক সনদ বাতিল হতে পারে।
উত্তর: নাবিক সনদ বাতিল হতে পারে তা নিচে উল্লেখ করা হলো।
১. জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিলে
২. কোন ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে
৩. দায়িত্ব অবহেলা করলে
৪. ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় পাস করতে ব্যর্থ হলে
৫. অসদাচরণ ও খারাপ কাজের জন্য
৩. বিষাক্ত দ্রব্য ও তেজস্ক্রিয় দ্রব্য বিপাদজনক মালামালের শ্রেণি কত?
উত্তর: বিষাক্ত দ্রব্য ও তেজস্ক্রিয় দ্রব্য শ্রেণী যথাক্রমে 10 এবং 12
৪. জাহাজের প্লবতা ভরকেন্দ্র কি?
উত্তর: জাহাজের প্লবতা ভরকেন্দ্র (Center of Buoyancy) হলো এমন একটি কাল্পনিক বিন্দু, যা দিয়ে জাহাজের নিমজ্জিত অংশের অপসারিত পানির সমস্ত ঊর্ধ্বমুখী প্লবতা বল কাজ করে।
৫. একটি ট্যাংকের দৈর্ঘ্য ৬ মিঃ প্রস্থ ৩.৫ মিঃ উচ্চতা ৩ মিঃ ডেনসিটি ০.৯০ হলে ৯৫% লোড করলে কতটা তৈল ধরবে?
উত্তর: ৬×৩.৫×৩×.৯০×৯৫%= ৫৩.৮৬ টন তেল ধরবে।
সেকেন্ড ক্লাস মাস্টার পরীক্ষার MCQ
০১. মাস্তুলের বাতি দুই বা ততোধিক খাড়াখাড়ি ভাবে কত মিটার দুরত্বে বসবে।
উত্তর: ১ মিটার
আরো পড়ুন
ইনল্যান্ড মাস্টার পরীক্ষার জন্য সেরা বই কোনটি
০২. ডাম বার্জে নূন্যতম কয়টি লাইফ বয়া থাকবে?
উত্তর: ২ টি
০৩. একটি জাহাজের ব্রিজ ক্লিয়ারেন্স ১২ মিঃ এয়ার ড্রাফট ৯ মিঃ লোড ড্রাফট ৪.৫ তবে এক মিঃ ক্লিয়ারেশ রাখতে হলে সর্বোচ্চ কত মিটার জোয়ার হলে পাস করতে পারবে।
উত্তর: ১.৫ মিটার।
০৪. বেশি ড্রাফটের জাহাজের কি বাতি দিবে?
উত্তর: এক লাইনে তিনটি লাল বাত্তি
০৫. কম্পাস কোর্স ১০৫ ডেভিয়েশন ৩ ডিগ্রি ওয়েস্ট এবং ভেরিয়েশন ৪ ডিগ্রি ইস্ট হলে ট্রু কোর্স কত
উত্তর: ১০৬°
উপসংহার
আমাদের সাইটের মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন গুলো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন।