সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। বর্তমানে অভ্যন্তরীণ নাবিকদের বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিষয়টা ডাটাবেজ আপডেট করা। আগে কেবল ডিইপিটিসি বা এরকম সম প্রতিষ্ঠান থেকে শুধু প্রস্তুতিমূলক কোর্স করলেই কোম্পানি প্যাড দিয়ে ডিজি শিপিং এ পরীক্ষা দেওয়া যেত। যেটা নাবিকদের জন্য ছিল বেশ সহজলভ্য । তবে বর্তমানে ডিজি শিপিং সবকিছু অনলাইন ভিত্তিক করতে গিয়ে বেশ নাকাটি চুবানি খাওয়াচ্ছে ইনল্যান্ড নাবিকদের। এর জামেলায় অনেক বিভিন্ন ইনল্যান্ড পরীক্ষা দিতে গিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে একটা সুফল হলো এখন আর ঘরে বসে থেকে মাষ্টার ড্রাইবার হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে কিছু নবীনমুখদের। আজকে অভ্যন্তরীণ নাবিকদের ডাটাবেইজ আপডেট করার নিয়ম জানাবো আপনাদের
তবে যারা এই ইনল্যান্ড সার্ভিস নাবিক সার্ভিস সিস্টেম টা অনেকের কাছে কঠিন মনে হলেও এটা যাতে আপনাদের কাছে সহজ করে তুলতে পারি তার জন্য আজকের পোষ্ট। অনেকেই সার্ভিস বুক বিভিন্ন কম্পিউটার দোকান থেকে খুললেও সার্ভিস বুকে ডাটাবেইজ আপডেট করা নিয়ে আজকের আলোচনা।
সার্ভিস বুক ডাটাবেজ কি
ডাটাবেজ হলো একজন নাবিকের কাজের প্রমাণ পত্র। একজন নাবিক একটা জাহাজে, লঞ্চে, কত দিন চাকরি করছে তার একটা ডকুমেন্ট ই হলো ইনল্যান্ড সার্ভিস বুক ডাটাবেজ। আগে সরকারের কাছে কোনো নাবিক প্রকৃতপক্ষে কোনা জাহাজে কতদিন চাকরি করছে এর হিসেবে থাকাতো না। ডাটাবেজ এর ফলে এখন সরকারের কাছে তথ্য থাকবে।
আরো পড়ুন : লক্ষীপুর টু চট্টগ্রাম লঞ্চ সময়সূচি ও ভাড়া
ডাটাবেজ সিস্টেম কেন চালু করা হলো
আগে কোনো সুকানি বা গ্রীজার এর পরীক্ষার সময় হলো কোম্পানির প্যাডে তার কর্মের বছর দেখিয়ে সে পরীক্ষায় বসে যেত। তবে এখন সেটা সম্ভব না। আগে সার্ভিস বুকে ডাটাবেজ আপডেট করতে হবে। অর্থাত কতদিন কোনো জাহাজে চাকরি করছে সেটা এন্ট্রি করতে হবে। তবেই যদি তার তৃতীয় শ্রেণি বা দ্বিতীয় শ্রেণি কিংবা প্রথম শ্রেণির পরীক্ষার সময় হয় তবে পরীক্ষা দিতে পারবে।
- সেকেন্ড ক্লাস মাস্টার পরীক্ষার প্রশ্ন ও উত্তর
- ২য় শ্রেণির মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন সমাধান সহ
- দ্বিতীয় শ্রেনির মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন
- ইনল্যান্ড ড্রাইভার পরীক্ষার বই সমূহ
- জাহাজের মাস্টার পরীক্ষার বই কোনটি ভালো
ডাটাবেজ আপডেট করতে কি কি কাগজপত্র লাগে
অনেকের কাছে প্রশ্ন শুধু ফি দিলেই কি ডাটাবেজ আপডেট হয়ে যাবে। উত্তর না। সবার আগে আপনাকে সশরীরে হাজির হতে হবে সার্ভেয়ার এর সামনে। সাথে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ। নিচে কাগজপত্র গুলো তুলে ধরলাম।
০১. দরখাস্ত

প্রধান প্রকৌশলী কিংবা সার্ভেয়ার বরাবর আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে। কিভাবে লিখবেন উপরে ছবিতে দেখুন।
০২. জাহাজের সার্ভে সনদ

আপনি যে জাহাজে জব করেন তার সার্ভে সনদ লাগবে। এটা সকল জাহাজেই থাকে। এটা জাহাজে না থাকলে বরং মাস্টার কে জরিমানা করা হয়।
০৩. জাহাজের সেইফটি সনদ

যেখানে জাহাজের সকল সেইফটি বিষয়ক মালামাল ঠিক আছে কিনা এরকম একটা সনদ দেয়।
০৪. জাহাজের ক্র লিষ্ট

আপনার জাহাজে কতজন নাবিক আছে। তার ফুল একটা লিষ্ট যেটাতে আপনার নাম পদবি সহ এনআইডি নাম্বার সহ এরকম সকল নাবিকের থাকবে।

উপরের সব কাগজপত্র জোগাড় করে আপনাকে যেতে হবে নৌযান সার্ভে অফিসে। আপনার সকল কাগজপত্র দেখে ঠিক থাকলে সার্ভেয়ার আপনার সকল ডকুমেন্ট রেখে সার্ভিস বুকে আপনার ডাটাবেজ আপডেট করে দিবে। যেটা আপনি আইসিএন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগিন করে দেখতে পারবেন। ডাটাবেজ আপডেট হতে ২ সপ্তাহের মতো সময় লাগতে পারে। আপনার ৫০০-১০০০ টাকা খরচ হতে পারে।
আঞ্চলিক নৌযান সার্ভে এণ্ড রেজিস্ট্রেশন ও পরিদর্শন অফিস
অনেকে চিন্তায় পড়ে যেতে পারেন সকল কাগজপত্র রেডি করে সার্ভেয়ার কোথায় খুঁজবেন। আপনাদের যে যেই অঞ্চলে আছেন সে সেখানে থেকেই যাতে ডাটাবেজ আপডেট করতে পারেন তার ঠিকানা নিচে তুলে ধরলাম।
| ক্রমিক নং | আঞ্চলিক অফিসের নাম | ঠিকানা |
| ০১. | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, ঢাকা | ঠিকানা: বিআইডব্লিউটিএ টার্মিনাল ভবন-১, সদরঘাট, ঢাকা-১১০০। |
| ০২. | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, নারারণগঞ্জ | খানপুর, বরফকল ঘাট, নারায়ণগঞ্জ। |
| ০৩. | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, খুলনা | পুরাতন মোংলা বন্দর কর্তৃপক্ষ প্রশাসনিক ভবন, খালিশপুর, খুলনা। |
| ০৪ | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, চট্টগ্রাম | ১০৮, বাসার স্কয়ার, আগ্রাবাদ, চট্টগ্রাম। |
| ০৫ | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, কক্সবাজার | ঠিকানা: ১৪৯৪-০১, ৬ নম্বর নতুন ঘাট, নতুন ফিসারিপাড়া, কক্সবাজার সদর, কক্সবাজারপরিদর্শক ফোন নম্বর: ০১৭১৭৪৪৯৭৮১ই-মেইল: wahedur08@gmail.com |
| ০৬ | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, রাঙ্গামাটি | বিআইডব্লিউটিএ ঘাট বা টার্মিনাল এলাকা (কাপ্তাই হ্রদ সংলগ্ন), রাঙ্গামাটি |
| ০৭ | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, বরিশাল | বিআইডব্লিউটিসি ভবন-২ (৪র্থ তলা), বান্দ রোড, বরিশাল। ফোন: ০১৭১২১৩৩৫৪৫, ০১৩০২২৯১২৫৬৪ |
| ০৮ | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, রাজশাহী | বাঘাবাড়ী, সিরাজগঞ্জ |
| ০৯ | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, চাঁদপুর | রহমতপুর কলোনি রোড, চাঁদপুর |
| ১০ | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, পটুয়াখালী | বিআইডব্লিউটিএ ভবনের (নিচতলা) লঞ্চঘাট। |
| ১১ | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, ভৈরব | ভৈরব নদী বন্দর বা ফেরিঘাট সংলগ্ন |
| ১২ | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, ভোলা | ঠিকানা: ক্ষণিকের নীড়, খালপাড় রোড, ভোলা সদর, ভোলা মোবাইল: +৮৮০১৩২২৯১২৫৯৪ amirhossainbhuyain@gmail.com |
| ১৩ | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, সুনামগঞ্জ | ঠিকানা: ২৭ বসুন্ধরা আবাসিক এলাকা, হাজী পাড়া, সুনামগঞ্জ। যোগাযোগের নম্বর: ০১৯৫৯৬০৪৯৬৯ ইমেইল: subratakar401@gmail.com। |
| ১৪ | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, কলাপাড়া | পটুয়াখালী অফিসে যোগাযোগ করতে পারেন। |
| ১৫ | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, চামড়া বন্দর | রিচি টাওয়ার (করিমগঞ্জ সরকারী কলেজের বিপরীতে), সিদলারপাড়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। |
| ১৬ | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, মোংলা | রাতন মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবন, খালিশপুর, খুলনা |
| ১৭ | আঞ্চলিক নৌযান সার্ভে এন্ড রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস, চিলমারী | রমনা ঘাট, রমনা বাজার, চিলমারী, কুড়িগ্রাম |
উপসংহার

আমাদের অভ্যন্তরীণ নাবিকদের ডাটাবেজ আপডেট করার নিয়ম লেখাটা ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করে।