ইনল্যান্ড বেসিক সেফটি কোর্স (বেসিক ৪) কোথায় করবেন খরচ কত

মেরিন সেক্টরে ক্যারিয়ার গড়তে চাইলে প্রথম যে প্রশিক্ষণের নাম সবার আগে আসে, সেটি হলো ইনল্যান্ড বেসিক সেফটি কোর্স (Basic Four Safety Training)। বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই বাণিজ্যিক জাহাজে (Merchant Ship), অফশোর ভেসেল এবং বিভিন্ন সামুদ্রিক প্রতিষ্ঠানে কাজ করার জন্য এই প্রশিক্ষণ বাধ্যতামূলক।

অনেকেই এই কোর্সকে Basic 4, BST (Basic Safety Training) অথবা STCW Basic Safety Course নামেও চেনে। এই কোর্স সফলভাবে সম্পন্ন করলে একজন নাবিক সমুদ্রে কাজ করার জন্য প্রাথমিক নিরাপত্তা জ্ঞান ও দক্ষতা অর্জন করেন। বাংলাদেশের ইনল্যন্ড নাবিকদের জন্য এই কোর্স আগে ছিল না। তবে অভিযান ১০ লঞ্চের অগ্নিকান্ডের পর আরো কিছু ঘটনা ঘটে এতে ২০২৩ সালের জুন মাস থেকে ডিজি শিপিং বেসিক ৪ কোর্স কে বাধ্যতামূলক করে। বর্তমানে এই কোর্স সব কোর্সের আগে শেষ করতে হয়।

বেসিক ফোর সেফটি ট্রেনিং কি

বেসিক ফোর সেফটি ট্রেনিং হলো আন্তর্জাতিক STCW (Standards of Training, Certification and Watchkeeping for Seafarers) কনভেনশন অনুযায়ী পরিচালিত একটি বাধ্যতামূলক নিরাপত্তা প্রশিক্ষণ।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো একজন নাবিককে নদীতে বা সাগরে যেকোনো জরুরি পরিস্থিতিতে নিজের ও অন্যদের জীবন রক্ষা করার দক্ষতা প্রদান করা।

জাহাজে আগুন লাগা, দুর্ঘটনা, মানুষ পানিতে পড়ে যাওয়া, জাহাজ ত্যাগ করা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার মতো বিষয়গুলো এই প্রশিক্ষণে শেখানো হয়।

কেন এই কোর্স করা জরুরি

যদি আপনি ইনল্যান্ড ভেসেলে জব করতে চান এবং তার পদোন্নতির পরীক্ষা গুলোতে অংশগ্রহণ করতে চান। তাহলে এই কোর্সের কোন বিকল্প নেই। বর্তমানে ইনল্যান্ড নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হলো সার্ভিস বুক। আবার এই সার্ভিস বুক করতে হলে সবার আগে দরকার বেসিক ৪ কোর্স সার্টিফিকেট। তাই খুব সহজেই অনুমেয় আপনি ইনল্যান্ড মাস্টার বা ড্রাইবার পরীক্ষা দিতে চাইলে এই সেইফটি কোর্স করতেই হবে। তা না হলে পরীক্ষা দিতে পারবেন না।

বেসিক ফোর সেফটি ট্রেনিং এ যা যা থাকে

এই প্রশিক্ষণে মোট চারটি বাধ্যতামূলক বিষয় অন্তর্ভুক্ত থাকে। তাই তাকে এক কথায় বেসিক ৪ ট্রেনিং ও বলা হয়। নিচে ৪ টি ট্রেনিং এর অংশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

. Personal Survival Techniques (PST)

এই অংশে শেখানো হয়—

  • সমুদ্রে বেঁচে থাকার কৌশল
  • লাইফ জ্যাকেট ব্যবহার
  • লাইফ র্যাফটে ওঠা
  • জাহাজ ত্যাগের নিয়ম
  • পানিতে ভাসমান থাকা
  • উদ্ধারকারীদের জন্য সংকেত প্রদান
  • ঠান্ডা পানিতে বেঁচে থাকার কৌশল

এটি কোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

. Fire Prevention and Fire Fighting (FPFF)

এই অংশে শেখানো হয়

  • আগুনের শ্রেণিবিভাগ
  • আগুন লাগার কারণ
  • অগ্নি প্রতিরোধ
  • বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার
  • ফায়ার হোস পরিচালনা
  • স্মোক চেম্বারে উদ্ধার অভিযান
  • ফায়ারম্যানের পোশাক ব্যবহার

এখানে বাস্তব অনুশীলনের মাধ্যমে আগুন নেভানোর প্রশিক্ষণ দেওয়া হয়। কোন আগুনে কি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করবেন তা প্যাকটিক্যাল আগুনে মেরে দেখানো হয়।

. Elementary First Aid (EFA)

এই অংশে শেখানো হয়—

  • CPR
  • রক্তপাত বন্ধ করা
  • ব্যান্ডেজ করা
  • পোড়া রোগীর চিকিৎসা
  • হাড় ভাঙার প্রাথমিক চিকিৎসা
  • অজ্ঞান রোগীর পরিচর্যা
  • জরুরি চিকিৎসা সহায়তা
  • বিভিন্ন মেডিসিন নিয়ে বিশদ আলোচনা।

জাহাজে চিকিৎসক না থাকলে এই জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন: লক্ষীপুর টু বরিশাল লঞ্চ সময়সূচি ও ভাড়া

. Personal Safety and Social Responsibilities (PSSR)

এই অংশে শেখানো হয়—

  • নিরাপদ কর্মপরিবেশ
  • ব্যক্তিগত নিরাপত্তা
  • দূষণ প্রতিরোধ
  • টিমওয়ার্ক
  • শৃঙ্খলা বজায় রাখা
  • জাহাজে সামাজিক দায়িত্ব
  • কর্মক্ষেত্রের আচরণ

কোর্সের সময়কাল

এই কোর্স সম্পন্ন হয় ৪ দিনের মধ্যেই সম্পন্ন হয়ে যায়। শেষ দিন কোর্স শেষে আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে।

ভর্তি হতে যা যা লাগে

সাধারণত প্রয়োজন হয়—

  • ন্যূনতম এসএসসি বা সমমান (প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হতে পারে)
  • আইসিএন নাম্বার (ICN Number)
  • জাতীয় পরিচয়পত্র
  • পাসপোর্ট সাইজ ছবি
  • নূন্যতম ১৮ বছর বয়স।
  •  

কোর্সে কী কী প্র্যাকটিক্যাল করানো হয়

এই প্রশিক্ষণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বাস্তব অনুশীলন। আমরা এই কোর্স করে কি কি হাতে কলমে শিখতে পারবো তা তুলে ধরা হলো:

প্র্যাকটিক্যালের মধ্যে থাকে

  • সুইমিং পুলে লাইফ র্যাফট ব্যবহার
  • পানিতে ঝাঁপ দেওয়া
  • লাইফ জ্যাকেট পরা
  • আগুন নেভানো
  • স্মোক রুমে উদ্ধার
  • CPR অনুশীলন
  • স্ট্রেচার ব্যবহার
  • জরুরি উদ্ধার

কোর্স ফি কত

বাংলাদেশে প্রতিষ্ঠানভেদে ফি ভিন্ন হতে পারে। সরকারি প্রতিষ্ঠানে সাধারণত খরচ তুলনামূলক কম এবং বেসরকারি প্রতিষ্ঠানে কিছুটা বেশি হতে পারে। নিচে সরকারি ফি এবং আবাসন ও খাওয়া বাবদ খরচ তুলে ধরা হলো:

ক্রমিক নংকোর্স নামফি
০১.Basic Four Safety Training৪৫০০-৫০০০ টাকা
০২.খাওয়া আবাসন বাবদ১০০০-১৫০০ টাকা

কোথায় এই কোর্স করা যায়

বাংলাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি মেরিন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এই কোর্স পরিচালিত হয়। নিচে কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নাম তুলে ধরা হলো:

ক্রমিক নংপ্রতিষ্ঠানের নামযোগাযোগের ঠিকানা
০১.ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র নারায়ণগঞ্জসোনাকান্দা, নারায়ণগঞ্জ  টেল: ০২-৭৬৬১১১৫, মোবাইল: ০১৭১৫-২১০৯৪৫ মেইল: admin@deptcnarayanganj.com
০২.ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র বরিশালঠিকানা: বান্দ রোড, বরিশাল মোবাইল নম্বর: 01711-058714  
০৩.মাদারীপুর শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট (এসপিটিআই)ঠিকানা: কুমারটেক, মাদারীপুর মোবাইল: 01842-908875
০৪.বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমিঠিকানা: মৎস্য বন্দর, ইছানগর, কর্ণফুলী, চট্টগ্রাম – ৪০০০, বাংলাদেশ।
ফোনঃ ০১৭১৫৯২১৬৫৯ ইমেইলঃ hodmf@mfacademy.gov.bd
০৫MAS Marine AcademyCorporate Office: CUFL Road, Chatory Chowmohony Bazar
Anwoara, Chattogram, মোবাইল: +88 (0184) 104-7484
০৬.ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি (IMTA)Corporate Office: S&F Bhaban (4th Floor) 153/1, Green Road, Dhaka- 1205, Bangladesh +8801325187961, 01711320119, 01979040813 +88 02 58154946 info@imtadhaka.com

সার্টিফিকেটের মেয়াদ           

বর্তমান STCW নির্দেশনা অনুযায়ী ইনল্যান্ড বেসিক সেফটি কোর্স ০৫ বছর নির্দিষ্ট সময় পর Refresher Training বা পুনঃপ্রশিক্ষণের প্রয়োজন হবে। তবেই নতুন করে আবার ৫ বছরের মেয়াদ দেওয়া হবে সার্টিফিকেট এর।

কোর্স করার সুবিধা

  • ডিজি শিপিং স্বীকৃত প্রশিক্ষণ
  • দেশী জাহাজে চাকরির সুযোগ বৃদ্ধি
  • জরুরি পরিস্থিতি মোকাবেলার দক্ষতা
  • আত্মবিশ্বাস বৃদ্ধি
  • নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা
  • দেশীয় গ্রুপ কোম্পানিতে আবেদন করার যোগ্যতা অর্জন

কোর্স করার আগে যে বিষয়গুলো জানা জরুরি

  • অনুমোদিত প্রতিষ্ঠান নির্বাচন করুন।
  • ক্লাস ও প্র্যাকটিক্যালে নিয়মিত উপস্থিত থাকুন।
  • সাঁতার জানা নিশ্চিত করুন।
  • সনদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ করুন।
  • প্রয়োজনে নির্ধারিত সময়ে রিফ্রেশার কোর্স সম্পন্ন করুন।

আরো পড়ুন: ঢাকা টু বেতুয়া লঞ্চ সময়সূচি ও কেবিন বুকিং নাম্বার

প্রয়োজনীয় কাগজপত্র

  • এসএসসি বা সমমানের সনদ
  • জাতীয় পরিচয়পত্র/
  • পাসপোর্ট সাইজ ছবি
  • ইনল্যান্ড নাবিক সার্ভিস বুক

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

বেসিক ফোর সেফটি ট্রেনিং কি বাধ্যতামূলক?

হ্যাঁ। সকল ইনল্যান্ড বাণিজ্যিক জাহাজে যোগ্যতা সার্টিফিকেট অর্জন করার জন্য এটি বাধ্যতামূলক

কোর্স করতে কি সাঁতার জানা লাগে?

সাঁতার জানা থাকতে হয়, তবে প্রশিক্ষণের অংশ হিসেবে পানিতে নিরাপদে থাকার বিভিন্ন কৌশল শেখানো হয়।

এই কোর্স ছাড়া কি জাহাজে চাকরি পাওয়া যায়?

বেশিরভাগ শিপিং কোম্পানি এই প্রশিক্ষণ ছাড়া নিয়োগ দেয়। তবে পরীক্ষা দিতে পারবেন না।

উপসংহার

ইনল্যান্ড বেসিক সেফটি কোর্স একজন নাবিকের পেশাজীবনের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এটি শুধু একটি সার্টিফিকেট নয়, বরং সমুদ্রে নিজের ও সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বাস্তব দক্ষতা অর্জনের প্রশিক্ষণ। আপনি যদি আন্তর্জাতিক বা দেশীয় মেরিন সেক্টরে ক্যারিয়ার গড়তে চান, তবে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এই কোর্স সম্পন্ন করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সঠিক প্রশিক্ষণ, প্রয়োজনীয় সনদ এবং ধারাবাহিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে আপনি দেশের পাশাপাশি আন্তর্জাতিক শিপিং শিল্পেও একটি সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।

Leave a Comment