মেরিন একাডেমিতে ভর্তি ২০২৬-২৭ যোগ্যতা ও আবেদন

মেরিন একাডেমিতে ভর্তি ২০২৬-২৭ যোগ্যতা আসনসংখ্যা ও আবেদন পদ্ধতি

সমুদ্রগামী জাহাজে চাকরি করে নিজের ক্যারিয়ার গড়তে চান? তাহলে আপনার জন্য সুখবর। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও অনুমোদিত বেসরকারি মেরিন একাডেমিতে ক্যাডেট ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পড়ুন মেরিন একাডেমিতে ভর্তি ২০২৬-২৭ তথ্য।

এখানে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। নারী ও পুরুষ উভয় প্রার্থী নির্ধারিত যোগ্যতা পূরণ করে আবেদন করতে পারবেন।

কোন কোন একাডেমিতে ভর্তি হওয়া যাবে

সরকারি প্রতিষ্ঠান:
বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম
বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা
বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল
বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর
বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট
মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম
এছাড়া অনুমোদিত চারটি বেসরকারি মেরিন একাডেমিতেও ভর্তির সুযোগ রয়েছে।

আরো পড়ুন BIMT থেকে পড়াশোনা করে সিঙ্গাপুর যাওয়ার নিয়ম

আবেদনের যোগ্যতা

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম GPA 3.75 থাকতে হবে।
পদার্থবিজ্ঞান ও গণিতে আলাদাভাবে ৬০% নম্বর অথবা GPA 3.50 থাকতে হবে।
ইংরেজিতে কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে। নির্ধারিত শর্তে IELTS 5.5 গ্রহণযোগ্য।
বয়স ৩১ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ২২ বছর হতে হবে।
পুরুষের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীর ৫ ফুট ১ ইঞ্চি হতে হবে।
BMI ১৭ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে।
আবেদনকারীকে অবিবাহিত ও বাংলাদেশের নাগরিক হতে হবে।
নির্ধারিত দৃষ্টিশক্তি থাকতে হবে এবং বর্ণান্ধ হওয়া যাবে না।
বিশেষ দ্রষ্টব্য: মেরিন ক্যাডেটদের জন্য সাঁতার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মোট আসন কতটি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৭৩০টি আসন রয়েছে।
সরকারি প্রতিষ্ঠানে ৫২০টি আসন।
বেসরকারি প্রতিষ্ঠানে ২১০টি আসন।

ভর্তি পরীক্ষা কেমন হবে

লিখিত পরীক্ষায় মোট ১০০ নম্বর থাকবে।
বিষয় নম্বর
পদার্থবিজ্ঞান ২৫
গণিত ২৫
ইংরেজি ২৫
বাংলাদেশ ও সাধারণ জ্ঞান : ২৫
মোট : ১০০ নম্বর।
লিখিত পরীক্ষায় মোট ৫০% এবং ইংরেজিতে আলাদাভাবে ৫০% নম্বর পেতে হবে। এরপর শারীরিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা, চোখ পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।

আবেদন ফি ও সময়সীমা

আবেদন ফি: ১,৪০০ টাকা (সার্ভিস চার্জসহ)।
আবেদন শুরু: ১৩ নভেম্বর ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ২৫ ডিসেম্বর ২০২৬।

আরো পড়ুন

যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন লিংক: https://doscadet.solutionart.net
এছাড়া বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করুন:
https://dos.gov.bd/
প্রয়োজনে যোগাযোগ: ০১৮১০০০১১৯০, ০১৭৩১৬১৬৩৪৫।

শেষ কথা

যারা ভবিষ্যতে সমুদ্রগামী জাহাজে নটিক্যাল অফিসার বা মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চান, তাদের জন্য মেরিন একাডেমিতে ভর্তি ও একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া একটি ভালো সুযোগ। তাই আবেদন করার আগে নিজের শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা যাচাই করে নিন।

মেরিন চাকরি, প্রশিক্ষণ, পরীক্ষা ও নাবিকদের প্রয়োজনীয় তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন PBINF.COM – Inland Marine Information & Exam Help।

Leave a Comment