বাংলাদেশে লাইট হাউস কয়টি ও কোথায় অবস্থিত পরিচিতি

সমুদ্রপথে জাহাজ চলাচল নিরাপদ রাখতে লাইটহাউস বা বাতিঘর অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাতের অন্ধকার, কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ায় বাতিঘরের আলো দেখে নাবিকরা সমুদ্রপথ, উপকূল এবং বিপজ্জনক স্থান সম্পর্কে ধারণা পায়। পড়ুন বাংলাদেশের লাইট হাউস লেখাটা।

বাংলাদেশের সমুদ্র উপকূল ও দ্বীপ এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাতিঘর এবং নৌ-নির্দেশক আলো রয়েছে। ২০২৫ সালের ২৩ ডিসেম্বর উপকূলীয় ৪ টি স্থানে নতুন লাইটহাউস উদ্বোধন করা হয়। এছাড়া আগের ৬ টি লাইট হাউস রয়েছে৷ একটি বর্তমান ধরা হয় না। সেটা হলো মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে নদীর চ্যানেল চেনার জন্য ভাসানচর, জেফোর্ড পয়েন্ট।

লাইটহাউসের প্রধান কাজ কী

  1. রাতে জাহাজ চলাচলে দিকনির্দেশনা দেওয়া।
  2. বিপজ্জনক চর, অগভীর পানি ও উপকূল সম্পর্কে সতর্ক করা।
  3. সমুদ্রবন্দর ও নদীর প্রবেশপথ চিনতে সাহায্য করা।
  4. জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সহায়তা করা।
  5. সামুদ্রিক দুর্ঘটনার ঝুঁকি কমানো।

বাংলাদেশে সাতটি লাইট হাউস

নিচে লাইট হাউস গুলোর নাম ও সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো :

ঐতিহাসিক কুতুবদিয়া লাইটহাউস

কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের বাতিঘর বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক বাতিঘর।
প্রথম বাতিঘর স্থাপিত হয় ১৮৪৬ সালে।
পুরোনো বাতিঘরটি সমুদ্রভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে হারিয়ে যায়।
পরবর্তীতে নতুন ধাতব কাঠামোর বাতিঘর নির্মাণ করা হয়।
সমুদ্রপথে চলাচলকারী জাহাজকে নিরাপদ দিকনির্দেশনা দেওয়া এর প্রধান কাজ।

কুতুবদিয়া লাইট হাউস

পতেঙ্গা লাইটহাউস Patenga Lighthouse

অবস্থান: পতেঙ্গা, চট্টগ্রাম।
উচ্চতা: প্রায় ২০ মিটার।
আলোর সংকেত: প্রতি ১০ সেকেন্ডে একটি লাল ঝলক।
দৃশ্যমানতা: প্রায় ১৩ নটিক্যাল মাইল।
চট্টগ্রাম বন্দরের প্রবেশপথের কাছে অবস্থিত এই বাতিঘরটি জাহাজের নৌ-চলাচলে সহায়তা করে।

পতেঙ্গা লাইট হাউস

নরম্যান্স পয়েন্ট লাইটহাউস Norman’s Point

অবস্থান: আনোয়ারা, চট্টগ্রাম।
উচ্চতা: প্রায় ১২ মিটার।
আলোর সংকেত: প্রতি ১০ সেকেন্ডে একটি সাদা ঝলক।
দৃশ্যমানতা: প্রায় ১৭ নটিক্যাল মাইল।
চট্টগ্রাম বন্দরের নৌপথে জাহাজ চলাচলের জন্য এটি গুরুত্বপূর্ণ। এখানে RACON নামের রাডার-সহায়ক সংকেত ব্যবস্থাও রয়েছে।

হিরণ পয়েন্ট লাইট হাউস

হিরণ পয়েন্ট লাইটহাউস Hiron Point Lighthouse

অবস্থান: সুন্দরবনের হিরণ পয়েন্ট, খুলনা।
উচ্চতা: প্রায় ৩৫ মিটার।
আলোর সংকেত: প্র্ডে দুটি সাদা ঝলক।

আরো পড়ুন পানামা সিডিসি করতে কত টাকা খরচ হয়


দৃশ্যমানতা: প্রায় ১৬ নটিক্যাল মাইল।
সুন্দরবনের দক্ষিণাঞ্চলে অবস্থিত এই বাতিঘরটি পসুর নদীর প্রবেশপথ ও আশপাশের সমুদ্রপথে

চলাচলকারী জাহাজকে দিকনির্দেশনা দেয়।

সেন্টমার্টিন দ্বীপের বাতিঘর St. Martin’s Island Lighthouse

দেশের সর্বদক্ষিণে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ১৯৭৬ সালে এটি স্থাপন ক বাজার বাতিঘর Cox’s Bazar Lighthouse

১৯৭৬ সালে কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউস সংলগ্ন পাহাড়ে এটি নির্মিত হয়। সমুদ্রের প্রায় ২১ নটিক্যাল মাইল দূর থেকে এর আলো দেখা যায়।

বাংলাদেশের আরও চারটি গুরুত্বপূর্ণ বাতিঘর/ লাইট হাউস

০১. চর কুকরি-মুকরি: ভোলার উপকূলীয় নৌ-নিরাপত্তায় ভূমিকা রাখে।
০২. নিঝুম দ্বীপ: হাতিয়া অঞ্চলের উপকূলীয় নৌপথে সহায়তা করে।
০৩. দুবলার চর: সুন্দরবনসংলগ্ন সমুদ্রপথে নৌ-নির্দেশনা দেয়।
৪. ঢালচর : ভোলার সর্ব দক্ষিণের একটি চর।

আরো পড়ুন

লাইটহাউস পরিচালনা করে কোন কর্তৃপক্ষ

বাংলাদেশের উপকূলীয় বাতিঘর ও সামুদ্রিক নৌ-নির্দেশনা ব্যবস্থার সঙ্গে নৌপরিবহন অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ জড়িত। দায়িত্ব নির্ভর করে নির্দিষ্ট স্থাপনা ও এলাকার ওপর।

শেষ কথা

বাংলাদেশের সমুদ্রবাণিজ্য, মৎস্য আহরণ ও জাহাজ চলাচলের নিরাপত্তায় লাইটহাউসের গুরুত্ব অনেক। একজন মেরিনার হিসেবে বিভিন্ন বাতিঘরের অবস্থান, আলোর রং, ঝলকের সংখ্যা ও দৃশ্যমানতার দূরত্ব জানা প্রয়োজন।


মেরিন পরীক্ষা, জাহাজ চলাচল, নৌ-পরিবহন, CDC এবং সামুদ্রিক গুরুত্বপূর্ণ তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন PBINF.COM – Inland Marine Information & Exam Help

Leave a Comment