৩য় শ্রেণির ড্রাইভারশীপ পরীক্ষার প্রশ্ন ও ভাইবা সমাধান

প্রিয় ইনল্যান্ড গ্রিজার ভাইয়েরা সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনার যারা ড্রাইভার হতে ইচ্ছুক তাদের জন্য আজকের পোষ্ট । আপনারা আগেই জেনে থাকবেন ডিজি শিপিং এর প্রতিমাসে হওয়া ইনল্যান্ড পরীক্ষা দিয়ে তবেই মাস্টার ড্রাইভার হওয়া যায়। আর প্রথম ধাপ হলো ৩য় শ্রেণির ড্রাইভার পরীক্ষা। এখানে মোট ২০ টি এমসিকিউ প্রশ্ন থাকে। এবং পরীক্ষার্থীর উপর নির্ভর করে বিভিন্ন সেট থাকে। যেমন ক খ গ ঘ। তাই আপনি যত আগের প্রশ্ন গুলো চর্চা করবেন ততো আপনার জন্য পরীক্ষায় পাস করা সহজ হবে। দেখুন তাহলে ৩য় শ্রেণির ড্রাইভারশীপ পরীক্ষার প্রশ্ন ও সমাধান

০১. তৃতীয় শ্রেণির ড্রাইভার পরীক্ষার MCQ

মোট ২০ টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে। সবগুলোর উত্তর দেওয়া লাগবে। এবং সবকটির মান ১।

০১. ইঞ্জিন কুলিং সিস্টেম কত প্রকার?

উত্তর: ২ প্রকার।

০২. ইঞ্জিনের RPM ওঠানামাকে কি বলে?

উত্তর: হান্টিং

০৩. একটি ট্যাংকের দৈঘ্য ৪ মিটার প্রস্থ ৩ মিটার, উচ্চতা ২ মিটার হলে ট্যাংকের আয়তন কত?

উত্তর: ২৪ ঘনমিটার।

০৪. তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্রের নাম?

উত্তর: হাইড্রোমিটার।

০৫.  ০১ হর্স পাওয়ার সমান কত?

উত্তর: ৭৪৬ ওয়াট।

০৬.  কারেন্ট এর একক কি বলে?

উত্তর: এমপিয়ার।

আরো পড়ুুন ইনল্যান্ড ড্রাইভার পরীক্ষার বই সমূহ

০৭. নৌ অধ্যাদেশ জারি হয় কত সালে?

উত্তর: ১৯৭৬ সালে।

০৮. নদী দূষণ নিয়ে কাজ করা আন্তজার্তিক সংস্থার কোনটি?

উত্তর: MARPOL।

০৯. ইঞ্জিনের কুলিং হয় কিভাবে?

উত্তর: উপরের সবকটি। ( পানি, লুবওয়েল, বাতাস)

১০. পরিষ্কার পানিতে লাইফ জ্যাকেট কত কেজি ওজন বহন করতে সক্ষম?

উত্তর: ৭.৫ কেজি।

১১. কাপলিং কত প্রকার?

উত্তর: ২ প্রকার।

১২. ইঞ্জিনের সিস্টেম সমূহের মধ্যে পড়ে কোনটি?

উত্তর: এগজাস্ট সিস্টেম।

১৩. ডিজেলের ফ্লাসিং টেম্পারেচার কত ডিগ্রি?

উত্তর: ৫৫ ডিগ্রি সেলসিয়াস।

১৪.  হেড অনুযায়ী পিষ্টন কত প্রকার?

উত্তর: ৫ প্রকার।

১৫. ইনজেক্টরের অপর নাম কি?

উত্তর: অটো মাইজার।

১৬. পাম্প কত প্রকার?

উত্তর: ২ প্রকার।

১৭. ইঞ্জিনের লোড কম বেশি হলেও স্পীড সমান রাখে নিচের কোনটি?

উত্তর: গর্ভনর।

১৮. ৬০ ওয়াটের ১০ টা বাতি ১৫ ঘণ্টা জ্বললে কত ওয়াট বিদ্যুত খরচ হবে?

উত্তর: ৯০০০ ওয়াট।

১৯. ২৪ ঘনফুট এর একটি ট্যাংকে কত লিটার তেল আছে?

উত্তর: ৬৭৯.৪৪ লিটার।

ব্যাখা: আমরা জানি ১ ঘনফুট=২৮.৩১ লিটার। সুতরাং (২৮.৩১*২৪)= ৬৭৯.৪৪ লিটার।

২০. ১৮ হাজার ওয়াট বিদ্যুতে কত ইউনিট হবে?

উত্তর: ১৮ ইউনিট।

৩য় শ্রেণির ড্রাইভারশীপ ভাইবা প্রশ্ন

নিজের ভাইবা প্রশ্ন গুলো একজন তৃতীয় শ্রেণির ড্রাইভার পরীক্ষায় পাস করা পরীক্ষার্থীকে ধরা হয়েছিল। দেখুন আপনি কতটা উত্তর দিতে পারেন।

০১. কোন জাহাজে আছেন?

উত্তর: স্যার, আমি বর্তমানে ফিশিং জাহাজে আছি। ওয়েল্ডার গ্রিজার হিসবে কাজ করছি।

০২. তাহলে তো কাজ শেখার সুযোগ বেশি! পড়াশোনা কতটুকু?

উত্তর: জ্বি স্যার। এসএসসি।

০৩. ফায়ার এক্সটিংগুইসার চিনেন? আপনার জাহাজের ইঞ্জিন রুমে আছে?

উত্তর: জ্বি চিনি স্যার। আমাদের জাহাজের ইঞ্জিন রুমে আছে?

০৪. তেলের আগুনে কোন ফায়ার এক্সটিংগুইসার ব্যাবহার করবেন?

উত্তর: উত্তর ভুল দিছিলাম তাহাহুড়া করে । হবে ফোম টাইপ আমি বলছি ড্রাই পাউডার।

আরো পড়ুন দ্বিতীয় শ্রেণির মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন ও সমাধান

০৫. ইঞ্জিন স্টার্ট না হওয়ার কয়েকটা কারণ বলেন?

উত্তর: স্যার, কম্পেশন প্রেসার কম হলে, ভাল্প টাইমিং ঠিক মতো না হইলে, এগজাস্ট পাইপ জ্যাম হইলে, ফুয়েলের কন্ট্রোল লিভার না বাড়াইলে….(স্যার পরের প্রশ্নে চলে যায়)।

০৬. LSA এর পূর্ণ রুপ বলেন?

উত্তর: লাইফ সেভিং এপ্লায়েন্স।

০৭. কোনো জিনিসের ভালো ভাবে দৈঘ্য প্রস্থ মাপার যন্ত্রের নাম কি?

উত্তর: স্যার, ভার্নিয়ার স্কেল। শেষ।

উপসংহার

আমাদের ৩য় শ্রেণির ড্রাইভারশীপ পরীক্ষার প্রশ্ন ও সমাধান পোষ্ট টা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানান।

1 thought on “৩য় শ্রেণির ড্রাইভারশীপ পরীক্ষার প্রশ্ন ও ভাইবা সমাধান”

Leave a Comment