সরকারি মেরিন প্রতিষ্ঠানসমূহ পরিচয় ও লিংক

নিচে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ মেরিন বিষয়ক প্রতিষ্ঠানের ছোট করে পরিচয় ও তাদের ওয়েব সাইটের লিংক দেওয়া হলো।

গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা

Department of Shipping Bangladesh

বাংলাদেশের সব মেরিন প্রশিক্ষণ প্রতিষ্ঠান, নাবিক সনদ এবং শিপিং কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে।

🌐 ওয়েবসাইট:
Department of Shipping Bangladesh Website

১. Bangladesh Marine Academy

বাংলাদেশের সবচেয়ে পুরনো ও স্বনামধন্য সরকারি মেরিন একাডেমি। এখানে ডেক ও ইঞ্জিন ক্যাডেটদের জন্য চার বছর মেয়াদি শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হয়। এটি আন্তর্জাতিক মানের নাবিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

🌐 ওয়েবসাইট:
Bangladesh Marine Academy Official Website

২. Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University

বাংলাদেশের প্রথম বিশেষায়িত সামুদ্রিক বিশ্ববিদ্যালয়। এখানে মেরিন ইঞ্জিনিয়ারিং, নৌ আইন, ওশানোগ্রাফি, শিপিং ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।

🌐 ওয়েবসাইট:
BSMRMU Official Website

৩. Marine Fisheries Academy

মৎস্য খাতের জন্য দক্ষ সামুদ্রিক কর্মকর্তা ও প্রযুক্তিবিদ তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান।

🌐 ওয়েবসাইট:
Marine Fisheries Academy Website

৪. National Maritime Institute

এখানে রেটিং, ইঞ্জিন রেটিং এবং বিভিন্ন স্বল্পমেয়াদি সামুদ্রিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

🌐 ওয়েবসাইট:
National Maritime Institute Website

বেসরকারি মেরিন প্রতিষ্ঠানসমূহ

১. Bangladesh Maritime Training Institute (BMTI)

বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি সামুদ্রিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এখানে STCW কোর্স, সিমুলেটর প্রশিক্ষণ এবং বিভিন্ন মেরিন কোর্স পরিচালিত হয়।

🌐 ওয়েবসাইট:
BMTI Official Website

২. World Maritime Institute (WMI)

মেরিন অফিসার ও রেটিং প্রশিক্ষণের জন্য দ্রুত জনপ্রিয়তা অর্জনকারী প্রতিষ্ঠান। আধুনিক সিমুলেটর ও আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

🌐 ওয়েবসাইট:
World Maritime Institute Website

৩. International Maritime Training Academy (IMTA)

সরকার অনুমোদিত বেসরকারি মেরিন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এখানে ক্যাডেট, রেটিং এবং বিভিন্ন সামুদ্রিক সেফটি কোর্স পরিচালিত হয়।

🌐 ওয়েবসাইট:
IMTA Official Website

৪. Maritime Institute of Science and Technology (MIST)

বাংলাদেশের অন্যতম পুরোনো বেসরকারি সামুদ্রিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান। বিভিন্ন STCW এবং সিমুলেটরভিত্তিক কোর্স পরিচালনা করে।

🌐 ওয়েবসাইট:
MIST Official Website

অভ্যন্তরীণ নাবিকরা প্রস্তুতিমূলক কোর্স করতে পারবেন যেসব প্রতিষ্ঠানে

০১. ডেক & ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টের (ডিইপিটিসি)

এখানে সকল অভ্যন্তরীন মাস্টার ড্রাইবার পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স করানো হয়। সাথে বেসিক সেইফটি কোর্স ও করানো হয়। এটি নারায়ণগঞ্জ জেলার সোনাকান্দায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত।

🌐 ওয়েবসাইট: DEPTC NARAYANGONJ

Leave a Comment