ইনল্যান্ড মাস্টার ও ড্রাইভার পরীক্ষার রুটিন ২০২৬

বাংলাদেশের নৌ-পরিবহন খাতে দক্ষ জনবল তৈরির জন্য ইনল্যান্ড মাস্টার ও ড্রাইভার সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যাত্রীবাহী লঞ্চ, কার্গো জাহাজ, টাগবোট বা অন্যান্য অভ্যন্তরীণ নৌযানে কর্মজীবন গড়তে চান, তাদের জন্য এই পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। পড়ুন ইনল্যান্ড মাস্টার ও ড্রাইভার পরীক্ষার রুটিন ২০২৬

ইনল্যান্ড মাস্টার ও ড্রাইভার কী?

ইনল্যান্ড মাস্টার (Master) হলেন জাহাজের নাবিক ও পরিচালন বিভাগের প্রধান, যিনি নৌযানের নিরাপদ পরিচালনা, নেভিগেশন ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

ইনল্যান্ড ড্রাইভার (Driver) মূলত জাহাজের ইঞ্জিন ও যান্ত্রিক অংশ পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং তদারকির দায়িত্ব পালন করেন। পরীক্ষাগুলো সাধারণত ১ম, ২য় ও ৩য় শ্রেণির অনুষ্ঠিত হয়। 

পরীক্ষার নিয়ন্ত্রক সংস্থা

বাংলাদেশে ইনল্যান্ড মাস্টার ও ড্রাইভার সনদ প্রদান ও পরীক্ষার কার্যক্রম পরিচালনা করে নৌপরিবহন অধিদপ্তর। পরীক্ষার আবেদন, সময়সূচী ও সনদ সংক্রান্ত তথ্য অনলাইনে প্রকাশ করা হয়। 

যোগ্যতা

বিভিন্ন শ্রেণি অনুযায়ী যোগ্যতা ভিন্ন হতে হয়।  সাধারণত প্রয়োজন হয়:

  • ২১ বছর বয়স এবং জাহাজে চাকরির সময় সীমা
  • নির্ধারিত প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কোর্স 
  • সমুদ্র বা অভ্যন্তরীণ নৌপথে নির্ধারিত Sea Service/Service Period
  • সার্ভিস বুক আপডেট ডাটাবেইজ 
  • বেসিক ৪ কোর্স সার্টিফিকেট 
  • পূর্ববর্তী শ্রেণির যোগ্যতা সনদ (২য় ও ১ম শ্রেণির ক্ষেত্রে)

ইনল্যান্ড মাষ্টার পরীক্ষা ২০২৬

২০২৬ সালের মাস্টার ড্রাইভার পরীক্ষার তারিখ দেখে নিন

পরীক্ষার বিষয়সমূহ

ইনল্যান্ড মাস্টার সিলেবাস

  • নেভিগেশন (বয়াবাতি)
  • চার্ট ও কম্পাস ব্যবহার
  • নৌ-আইন ও বিধিমালা
  • নিরাপত্তা ব্যবস্থাপনা
  • আবহাওয়া বিজ্ঞান
  • কার্গো ও যাত্রী ব্যবস্থাপনা

ইনল্যান্ড ড্রাইভার সিলেবাস

  • মেরিন ইঞ্জিন
  • ইঞ্জিন রক্ষণাবেক্ষণ
  • ফুয়েল সিস্টেম
  • ইলেকট্রিক্যাল সিস্টেম
  • নিরাপত্তা ও জরুরি ব্যবস্থা
  • মেরিন প্রযুক্তি

পরীক্ষার ধরণ

সাধারণত পরীক্ষায় থাকে:

  • লিখিত পরীক্ষা
  • ১. MCQ ২০ মার্ক (তৃতীয় শ্রেণির জন্য)
  • ২. MCQ ১০ মার্ক বড় প্রশ্ন ৫টি ১০ মার্ক (২য় ও ১ম শ্রেণির জন্য)
  • মৌখিক (Viva) পরীক্ষা
  • চক্ষু পরীক্ষা (Eye Test)

প্রার্থীদের তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব দক্ষতা উভয়ই যাচাই করা হয়। 

আবেদন প্রক্রিয়া

বর্তমানে আবেদন ও পরীক্ষাসংক্রান্ত অধিকাংশ কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়। পরীক্ষার্থীরা ইনল্যান্ড ক্রু ম্যানেজমেন্ট সিস্টেমে প্রোফাইল তৈরি করে আবেদন করতে পারেন। 

পরীক্ষার প্রস্তুতি টিপস

  • পূর্ববর্তী প্রশ্নপত্র সংগ্রহ করে অনুশীলন করুন।
  • Inland Navigation Rules ও Safety Rules ভালোভাবে পড়ুন।
  • কম্পাস, বাতি, LSA, FFA, Draft, TPC, TPI,
  • মৌখিক পরীক্ষার জন্য জাহাজের ক্রসিং সিচুয়েশনে ও নেভিগেশন সরঞ্জাম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করুন।
  • ইঞ্জিন বিভাগের প্রার্থীরা ইঞ্জিন ট্রাবলশুটিং ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বিশেষ প্রস্তুতি নিন।
  • নিয়মিত মক টেস্ট দিন।

সনদ পাওয়ার পর চাকরির সুযোগ

সফলভাবে সনদ অর্জনের পর কাজের সুযোগ রয়েছে:

  • যাত্রীবাহী লঞ্চ
  • কার্গো ভেসেল
  • অয়েল ট্যাঙ্কার
  • টাগবোট
  • ড্রেজার
  • সড়ক ফেরি
  • বিআইডব্লিটিএ
  • বিআইডব্লিটিসি
  • চট্টগ্রাম, মোংলা ও পায়রা পোর্ট
  • সরকারি ও বেসরকারি নৌপরিবহন প্রতিষ্ঠান

উপসংহার

ইনল্যান্ড মাস্টার ও ড্রাইভার পরীক্ষা ২০২৬ বাংলাদেশের নৌপরিবহন খাতে ক্যারিয়ার গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ সুযোগ। সঠিক প্রশিক্ষণ, নিয়মিত অধ্যয়ন এবং ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে পরীক্ষায় সফল হওয়া সম্ভব। পরীক্ষার সর্বশেষ নোটিশ, সময়সূচী ও ফলাফল নিয়মিত নৌপরিবহন অধিদপ্তরের অফিসিয়াল সিস্টেমে নজর রাখা উচিত।

1 thought on “ইনল্যান্ড মাস্টার ও ড্রাইভার পরীক্ষার রুটিন ২০২৬”

Leave a Comment