প্রিয় নাবিক ভাইয়েরা আপনারা যারা সেকেন্ড ক্লাস মাস্টারশীপ পরীক্ষা দিবেন তাদের জন্য এই পোস্ট। বিগত ২৪/০৮/২৬ আসা লিখিত প্রশ্ন ও সমাধান নিয়ে এসেছে আজ। তাহলে আর দেরি না করে দেখুন আপনার ইনল্যান্ড মাস্টারশীপ প্রস্তুতি কেমন?
সেকেন্ড ক্লাস মাস্টাশীপ পরীক্ষার লিখিত প্রশ্ন
০১. ফ্রি তরল সারফেস এফেক্ট কি? কিভাবে কমানো যায়?
উত্তর: ট্যাংকার জাহাজে ট্যাংকে আংশিক ফাঁকা থাকে তখন রোলিং এর কারণে তরল পদার্থ বা মালামাল হোল্ডের সাইড প্লেটে আঘাত হানে তাকেই ফ্রি তরল সারফেস এফেক্ট বলে। ট্যাংকার জাহাজের ক্ষেত্রে ওয়াশ বাল্কহেড এর মাধ্যামে।
০২. নেভিগেশন বাতি সমূহ কিভাবে সম্মিলিতভাবে ৩৬০ ডিগ্রি জুড়ে দেখানে যায়?
উত্তর: দুই সাইড বাতি ১১২.৫ যোগ করে সামনের অংশে হয় ২২৫ ডিগ্রি। আর পেছনের স্টার্ন বাতি খোলা থাকে ১৩৫ ডিগ্রি খোলা থাকে। তো সামনের অংশের ২২৫ আর পেছনের ১৩৫ ডিগ্রি যোগ করে সর্বমোট ৩৬০ ডিগ্রি।
আরো পড়ুন প্রথম শ্রেণির ইনল্যান্ড ড্রাইভারশীপ পরীক্ষার ভাইবা প্রশ্ন
৩. চলাচলের নিয়ন্ত্রণহীণ ২ টি জাহাজের নাম লিখ?
উত্তর: ০১. মাইনক্লিয়ারেন্স জাহাজ,
০২. ড্রেজার।
০৪. দুটি জাহাজের সংঘর্ষ হলে মাস্টারের করণীয় কি?
উত্তর: সবার আগে উচিত হবে জাহাজ কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণ করা। জাহাজের কোনো লোকজন এর ক্ষতি হয়েছে কিনা তা খরব নিতে হবে। এরপর মালিক কে জানাতে হবে। এবং সাথে সাথে স্থানীয় থানায় জানাতে হবে ও গিয়ে সাধারণ ডায়েরী করতে হবে। তারপর কিভাবে জাহাজ সঠিক অবস্থায় আনা যায় সে ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
০৫. একটি জাহাজের খালি ডাফট ২.১ মি. লোড অবস্থায় ৩.৮ মি. মাল আছে ১৫৭৬ টন হলে টিপিসি কত?
উত্তর: জাহাজের লোড ড্রাফট থেকে এমটি ড্রাফট বিয়োগ( ৩.৮-২.১)= ১.৭ মিটার।
মিটার কে সেন্টিমিটার নিতে হবে ১.৭* ১০০=১৭০ সে.মি।
এবার মালামাল কে সে. মি. দিয়ে ভাগ দিতে হবে (১৫৭৬-১৭০)= ৯.২ টন
সেকেন্ড ক্লাস মাস্টারশীপ পরীক্ষা এমসিকিউ প্রশ্ন
০১. তিনটি লাল বাতি কোন জাহাজ?
উত্তর: বেশি ড্রাফটের জাহাজ।
আরো পড়ুন
- ইনল্যান্ড মাস্টারশীপ সেকেন্ড ক্লাস পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২৪/০৮/২৬
- ১ম শ্রেণির ইনল্যান্ড ড্রাইভারশীপ পরীক্ষার ভাইভা প্রশ্ন
- নৌ পরিবহন অধিদপ্তর পরীক্ষার সময় সূচি
- পশুর এন্ডোর্সমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ
- ৩য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার MCQ প্রশ্ন
০২. বাংলাদেশ বন্দরে চ্যানেলে পোর্ট সাইডের বয়ার ফ্লাস কি?
উত্তর: লাল
০৩. ব্রিজ ক্লিয়ারেন্স ১২ মি. এয়ার ড্রাফট ৯ মি. ১ মিটার ক্লিয়ার রেখে যেতে কত মিটার ডাফট লাগবে?
উত্তর: ২ মিটার।
০৪. A শ্রেণির আগুন নেভাতে কোন ধরনের অগ্নিনির্বাপক প্রয়োজন?
উত্তর: ওয়াটার টাইপ।
০৫. ক স্থান থেকে খ স্থানের দূরত্ব ৮৫ নট। জাহাজের গতি ৭.৫। ১৫ তারিখ সকাল ৮ টায় ছাড়লে জাহাজ কখন পৌঁছাবে?
উত্তর: সন্ধ্যা ৭ টা ২০ মিনিট।
০৬. সড়ক ফেরিতে যাত্রী সংখ্যা কত?
উত্তর: কমপক্ষে ১২ জন।
০৭. ব্যারোমিটারে বায়ুর চাপ কিভাবে বুঝবেন?
উত্তর: ১০১৩ কম বেশি হলে।
০৮. থামা অবস্থায় কুয়াশায় কি শব্দ সংকেত দিবে?
উত্তর: ১ মিনিট অধিক অন্তর অন্তর ৫ সেকেন্ড ধরে হর্ণ বাজানো।
০৯. ফায়ার হোজের ব্যাস কত?
উত্তর: ৪০মিলিমিটার
১০. MOS এর পূর্ণরুপ কি?
উত্তর: মিনিষ্টি অব শিপিং।
উপসংহার
আমাদের ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন পোষ্ট টা ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করুন।