প্রিয় ইনল্যান্ড ড্রাইভ বৃন্দ সবাই সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনার অনেকেই জানেন ডিজি শিপিং ইনল্যান্ড পরীক্ষা গুলোতে রিটেনের তুলনায় ভাইবাতে ফেল বেশি করে। এটা ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার পরীক্ষাতেও দেখা যায়। তাই আপনারা যারা ইনল্যান্ড ড্রাইভারশীপ ১ম শ্রেণির পরীক্ষা দিতে চান। তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাইবা পশ্ন নিয়ে হাজির হয়েছে। তাহলে দেরি কেন দেখুন
১ম শ্রেণির ইনল্যান্ড ড্রাইভারশীপ ভাইবা প্রশ্ন
একজন প্রথম শ্রেণির ড্রাইভার পরীক্ষার্থীর আসা ভাইবা প্রশ্ন তুলে ধরা হলো।
হান্টিং কি? কেন হয়?
উত্তর: স্যার, ইঞ্জিনের আরপিএম উঠানামাকে হান্টিং বলে। এটা বেশির ভাগ ফুয়েল ওয়েল সিস্টেম এ বাতাম ঢুকলে হান্টিং হয়।
০২. ইনজেক্টর টেস্ট কয়টা? এবং কি কি?
উত্তর: ৪ টা। প্রেসার টেস্ট, ব্যাক লিকেট টেস্ট, সীট টাইটনেস টেস্ট ও স্প্রে প্যার্টান টেস্ট।
০৩. ইনজেক্টর কি কি কারণে খারাপ হতে পারে?
উত্তর: অনেক গুলো কারণে খারাপ হতে পারে স্যার। আমি আমার জানা কারণ গুলো বলছি:
১. ইনজেক্টরের থ্রেড কেটে গেলে
২. নজল ভাল্প লুজ বা কোনো জ্যাম থাকলে
৩. স্প্রে টিপ হোল বড় হয়ে গেলে
০৪. স্পে টিপ হলে কার্বন জমলে।
০৪. আপনার জাহাজের ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এর কারণ কি হতে পারে?
উত্তর: আমার কাছে যেসব কারণে কালো ধোঁয়া বের হয় বলে মনে হয় তার মধ্যে উল্লেখ যোগ্য হলো। এয়ার ফিল্টার গুলোতে বেশি ময়লা জমলে। ফুয়েল এর স্প্রে মোটা হলে কিংবা ফুয়েল টাইমিং পরে হলে। এছাড়া ইঞ্জিনের উপর বেশি লোড পড়লেও হতে পারে। অনেক সময় কম্প্রেশন প্রেসার কম হলেও এরকম হয়।
আরো পড়ুন দ্বিতীয় শ্রেণির ইনল্যান্ড ড্রাইভারশীপ পরীক্ষার প্র্শ্ন সমাধন
০৫. গিয়ার বক্স কত প্রকার? কি কি বলেন?
উত্তর: গিয়ার বক্স ৩ প্রকার। যেমন রিডাকশন গিয়ার বক্স , রিভার্স গিয়ার বক্স, রিভার্স এন্ড রিডাকশন গিয়ার বক্স।
০৬. নদী দূষণ রোধে আপনি একজন ড্রাইভার হিসেবে কি কি করবেন?
উত্তর: আমার জাহাজে আমি অনেক গুলো নিয়ম মেনে চলবো। যেমন: কোনো অবস্থায় জাহাজ থেকে তেল বা তেল জাতীয় কিছু ফেলবো না। ইঞ্জিনের যাতে কালো ধোঁয়া না বের হয় ওই ভাবে কাজ করে রাখবো। বিলিজ সরাসারি নদীতে ফেলবো না। এছাড়া জাহাজের প্লাস্টিক জাতীয় কোনো কিছু সরাসরি নদীতে না ফেলে কোনো বাস্কেট এ জমিয়ে কিনারে এসে আগুনে ফুরিয়ে ফেলবো।
আরো পড়ুন
- ১ম শ্রেণির ইনল্যান্ড ড্রাইভারশীপ পরীক্ষার ভাইভা প্রশ্ন
- নৌ পরিবহন অধিদপ্তর পরীক্ষার সময় সূচি
- পশুর এন্ডোর্সমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ
- ৩য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার MCQ প্রশ্ন
- আইএমই মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ ২৮-০৭-২০২৬ ইং
০৭. আপনার জাহাজে জীবন রক্ষাকারী সরঞ্জাম কি কি আছে?
উত্তর: লাইফ জ্যাকেট, লাইফ র্যাফ্ট, লাইফ বয়া ও বিভিন্ন হ্যান্ড ফ্লেয়ার আছে।
প্রথম শ্রেণির ইনল্যান্ড ড্রাইভার পরীক্ষার ভাইবা প্রশ্ন
০১. ফিক্সড সিও-২ সিস্টেম নিয়ে কিছু বলেন? কখনো দেখেছেন কিনা?
উত্তর: না স্যার দেখিনি। এটা জানি এটা একটা সিওটু ফায়ার এক্সটিংগুইসার ইঞ্জিন রুম বা আবদ্ধ জায়গায় মারে। বিস্তারিত বলতে পারবো না।
প্রকৃত পক্ষে উত্তর হবে: বড় ধরণের আগুন লাগলে তা নিয়ন্ত্রণ করার জন্য ফিটিং করা হয়। এটা বিশেষ করে ট্যাংকার জাহাজ ও সকল ধরণের তরল গ্যাস পরিবহন করা জাহাজ গুলোতে থাকে। এটা মূলত কয়েকটা সিওটু গ্যাসের বোতল একটি নির্দিষ্ট জায়গায় রেখে পাইপ লাইনের মাধ্যমে ইঞ্জিন রুমে এটা নিয়ে যায় হয়। জরুরি মূহুর্তে লাইন চালু করে এটি ব্যবহার করা হয়।
০২. আপনি কোন জাহাজে জব করেন?
উত্তর: স্যার লাইটার জাহাজ। আউটার হতে চট্টগ্রাম পোর্ট।
০৩. আপনি আপনার লাইটার জাহাজে বাংকার কিভাবে নিবেন?
উত্তর: সবার আগে যেই জাহাজ থেকে তেল নিব তার স্যাম্পল রেখে দিব।
২. তেলের লাইনের হোজপাইপ ভালোভাবে লাগাতে হবে।
৩. সব ধরণের হট ওয়ার্ক বন্ধ রাখবো।
৪. ডেকে ধুপমান নিষেধ সাইনবোর্ড টানাবো।
আরো পড়ুন ৩য় শ্রেণির ইনল্যান্ড ড্রাইভারশীপ পরীক্ষার প্রশ্ন
০৫. বহনযোগ্য ফায়ার এক্সটিংগুইসার প্রস্তুত রাখবো।
০৬. মাষ্টারকে দিন হলে ফ্লাগ ও রাতে বাতি দিতে বলবো।
০৭. লোকজন রেডি রেখে তেল স্থানান্তর শুরু করবো।
০৪. আপনার জাহাজের ইঞ্জিন চলতেছে দেখেলেন লুব ওয়েলে প্রেসার প্রতিনিয়ত কমে যাচ্ছে। কেন এমন হতে পারে?
উত্তর: সবার প্রথমে সাম্পে লুব ওয়েল কম থাকলে এমন হতে পারে। এছাড়া লুব ওয়েল পাতলা হলে, সাকশন ফিল্টারে ময়লা জমলে, সাকশন পাইপ বাতাস ঢুকলে, বিয়ারিং লুজ হলে, স্প্রিং টেনশন কমে গেলেও লুব ওয়েল প্রেসার কমতে পারে।
০৫. লুব ওয়েল আর ডিজেল কি কি কারণে মিশে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন?
উত্তর: যদি পিষ্টন রিং ভেঙ্গে যায়, হাইপ্রেসার পাইপ লিক করলে, ফুয়েল পাম্পের সিল নষ্ট হয়ে গেলে, ফুয়েল ইনজেক্টর হতে ফুল ড্রপ করলে, অনেক সময় বেশি সময় ধরে লোড নিয়ে ইঞ্জিন চালালেও একসাথে হতে পারে?
০৬. ওয়াটার কুলিং সিস্টেস কি কি?
উত্তর: ১. ডাইরেক্ট কুলিং সিস্টেস , ২ ইনডাইরেক্ট কুলিং সিস্টেম।
উপসংহার
আমাদের এই লেখাটা ভালো লাগলে কমেন্ট করে জানান। আর অন্যদের জানাতে চাইলে শেয়ার করুন।