৩য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার MCQ প্রশ্ন

প্রিয় সুকানি ভাইয়েরা আপনারা সবাই সালাম ও শুভেচ্ছা নিবেন। যারা দীর্ঘ অপেক্ষা করে সব প্রস্তুতি শেষ করে মাস্টার হতে আগ্রহী তাদের জন্য আমাদের এই কাজ। আপনার প্রস্তুতি আরো ভালো করে নিতে আমরা বিগত সময়ে আসা এমসিকিউ প্রশ্ন তুলে ধরছি আপনাদের সামনে। তাহলে দেরি না করে পড়ুন ৩য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার MCQ প্রশ্ন। ১ থেকে ২০ পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান ১। উল্লেখ্য তৃতীয় শ্রেণির মাস্টার পরীক্ষার সবগুলো এমসিকিউ আসে। কোনো লিখিত প্রশ্ন থাকে না।

৩য় শ্রেণির মাস্টারশীপ পরীক্ষার প্রশ্ন

১. কম্পাসের NE ডিগ্রি কত হবে?

উত্তর: ৪৫ ডিগ্রি।

২। সার্চ লাইটের দূরত্ব কত ফুট?

উত্তর: ২৬৪ ফুট।

৩। টনেজ নির্ধারণ কর্তৃপক্ষ কোনটি?

উত্তর: নৌ পরিবহন অধিদপ্তর।

০৪. সবোচ্ছ কত মিটার দৃশ্যতা হলে কুয়াশা বলে গণ্য হবে?

উত্তর: ১৮৫২ মিটার

আরো পড়ুন ইনল্যান্ড ড্রাইভাই ক্যারিয়ার গাইড বেতন সুযোগ ‍সুবিধা

৫। লাইফ বয়ার গায়ে যে টেপ  থাকে তা দেয়া হয় কেন?

উত্তর: দুর থেকে লাইফ বয়াটি বুঝার জন্য।

৬। কম্পাসের ১০ পয়েন্ট কত ডিগ্রী?

উত্তর: ১২.৫ ডিগ্রি

৭। দুট বন্দরের দূরত্ব ১০০ নটিক্যাল মাইল। জাহাজের গতিবেগ ৮ নট হলে ২ নট স্রোতে কত সময় লাগবে? এক বন্দর হইতে অপর বন্দরে যেতে?

উত্তর: ১০ ঘন্টা

৮। জাহাজের রান্না ঘরে ১ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন কোন শ্রেণীর নির্বাপক যন্ত্র থাকতে হবে?

উত্তর: AB শ্রেনি

০৯. ডেভিয়েশন ৫ ডিগ্রি ওয়েস্ট, ভেরিয়েশন ৩ ডিগ্রি ওয়েস্ট হলে এরর কত?

উত্তর: এরর ৮ ডিগ্রি ওয়েস্ট।

১০। একশত পঞ্চাশ টনের উর্দ্ধে ধারন ক্ষমতা সম্পন্ন নৌ যানে অতিরিং মালামাল বোঝাই করার শাস্তি কিং

উত্তর: দুই বছর পর্যন্ত কারাদন্ড বা ৫০,০০০ টাকা পর্যন্ত অর্থ বা উভয়দন্ড।

১১. তেলের ট্যাংকে কি রং করা হয়?

উত্তর: কোন রং করা হয় না।

১২। হইল হাউজে ব্যবহারের জন্য কত দৈর্ঘ্যের প্রবমান লাইফ লাইন বিশিষ্ট দুইটি লাইফ বয়া রাখিতে হইবে।

উত্তর: ৩০ মিটার।

১৩. হ্যান্ড হইুল ঘুরাইতে কতটুকু শক্তির প্রয়োজন হয়?

উত্তর: ২০০ নিউটন।

আরো পড়ুন

১৪. ১২৫ ঘনমিটার একটি ট্যাংকে কত তেল ধরবে? (তেলের ডেনসিটি ০.৯৮)

উত্তর: ১২২.৫ টন

১৫. ফায়ার বাকেটে পানির ধারণ ক্ষমতা কত?

উত্তর: ৯ লিটার।

১৬। যাত্রীবাহী জাহাজে প্রথম শ্রেণির কয় জনের জন্য একটি টয়লেট থাকবে?

উত্তর: ২০ জন।

১৭. TPC পূর্ণরুপ?

উত্তর: টনেজ পার সেন্টিমিটার ইমারশন

১৮। জাহাজের বিশেষ সার্ভে কত বছর পর পর করতে হয়?

উত্তর: ৪ বছর

১৯.  সেইফ ওয়াটার মার্ক বয়ার রং কি?

উত্তর: লাল সাদা খাড়াখাড়ি স্টেপ।

২০। নোঙ্গর চেইন কত শতাংশ ক্ষয় হলে বদলাতে হবে?

উত্তর: ২০%।

উপসংহার

আমাদের ৩য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ পরীক্ষার MCQ প্রশ্ন লেখাটা ভালো লাগলে কমেন্ট করে জানান। নতুন কোন পরমার্শ থাকলে দিতে পারেন।

Leave a Comment